বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর বিচার এবং ক্ষেত্র প্রস্তুতের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনার শাসনামলে আন্দোলন চলাকালে হতাহতের ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে ফারহান হক নিজের অবস্থানের কথা ব্যাখ্যা করেন।

সাংবাদিক প্রশ্ন তুলে ধরেন, ‘আপনি জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। এটি কেবল একটি দাবি নয়, এটি বিশিষ্ট গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন দ্বারাও প্রমাণিত, এবং তার সমর্থকরা আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই নির্দিষ্ট বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?’

উত্তরে ফারহান হক বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। অবশ্যই, আমাদের তথ্য অনুসন্ধান মিশন কর্তৃক নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহিতার ওপর আমরা জোর দিচ্ছি। তবে নিশ্চিতভাবেই, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে সকল রাজনৈতিক দল এবং সকল রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণ করার স্বাধীনতা থাকা উচিত।’

জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়জুড়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক হাজার চারশত জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়কালে হওয়া সংঘর্ষে আরও কয়েক হাজার মানুষ আহত হন।

একই রকম সংবাদ সমূহ

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথেবিস্তারিত পড়ুন

২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ীবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়

ডেমোক্র্যাটদের ব্যাপক উত্থানে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী সহ ৪ জন প্রার্থীবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর