শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একই বিশ্বকাপে তিনবার মুখোমুখি হতে পারে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে তো বটেই, পরবর্তীতে সুপার সেভেন এবং নকআউট পর্বেও দেখা হতে পারে ভারত ও পাকিস্তানের।

বৃহস্পতিবার ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ৭ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার তিনদিন পরই, ১০ অক্টোবর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার সুযোগ পাবে ক্রিকেট দুনিয়া। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল।

সেই ম্যাচের ফল যা-ই হোক, পরের পর্বে জায়গা করে নিলে আবার দেখা হতে পারে তাদের। গ্রুপ পর্বের পর শুরু হবে সুপার সেভেন পর্ব। দুই গ্রুপের প্রথম তিনটি দল এবং সেরা চতুর্থ দল মিলিয়ে হবে সাত দলের এই পর্ব। এখানে গ্রুপ পর্বের পয়েন্ট সঙ্গে থাকবে না।

সাত দল একে অপরের বিপক্ষে খেলবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ফলে ভারত এবং পাকিস্তান দু’দলই সুপার সেভেনে উঠলে দ্বিতীয় বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই ম্যাচের দিন ও স্থান নির্ভর করবে গ্রুপ পর্বের পর দুই দলের অবস্থানের উপর। সুপার সেভেনের সেরা চার দল উঠবে সেমিফাইনালে। ফলে সেখানেও ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। আবার দু’দল ফাইনালে উঠলে শিরোপার লড়াইয়েও দেখা যেতে পারে তাদের। অর্থাৎ হিসাব মেলালে এক বিশ্বকাপে তিন বার পর্যন্ত হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।

গত ওয়ানডে বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারত। পাকিস্তানের অভিযান শেষ হয়েছিল লিগ পর্বেই। ৯ ম্যাচের চারটিতে জিতে পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল তারা। তবে বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে ফরম্যাটের কথা মাথায় রেখেই পাকিস্তানকে কটাক্ষ করেন ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল। তিনি বলেন, ‘এই সূচি দেখে পাকিস্তান নিশ্চয়ই খুশি। ওরা হয়তো ভাবছে, দ্বিতীয় রাউন্ডে আমরা পৌঁছে যাবই।’

একই রকম সংবাদ সমূহ

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা