শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না। ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‌‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। জনগণবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা এতে অংশ নেবেন। শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড.বিস্তারিত পড়ুন

রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত এক সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলকবিস্তারিত পড়ুন

এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বৈদ্যুতিক তার, মিটার ও ফিউজ পরীক্ষা করে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক এশিয়াবিস্তারিত পড়ুন

মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের

ভারতের বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মোবাইল ফোনে আড়ি পেতেছেন। এনডিটিভি বলছে, শুক্রবার অনলাইনে একটি অনুষ্ঠানে সমর্থকদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী তার মোবাইল ফোন উঁচিয়ে ধরেন। রাহুল বলেন, আমার এই ফোনে সব ধরনের প্রমাণ আছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তিনি আড়ি পেতেছেন। এ সময় বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ জানান রাহুল। ফোন হাতে তুলে ধরে তিনি বলেন, প্রমাণ এই ফোনের মধ্যেই রয়েছে।বিস্তারিত পড়ুন

আবারও পেছাল বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপ আবার পেছাল; চলতি মাসের শেষে তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে ঢাকা। ঢাকায় অনুষ্ঠেয় ওই সংলাপ স্থগিতের খবরের মধ্যে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান বলেছেন, অক্টোবরের শেষে ঢাকায় কনস্যুলার সংলাপ হওয়ার থাকলেও দুদেশের আলোচনার প্রেক্ষিতে তা পেছানো হয়। এরপর অক্টোবরের শেষে এক কূটনৈতিকপত্রে ১৭ ও ১৮ নভেম্বর ওই সংলাপের তারিখ নির্ধারণের প্রস্তাব করে ভারত। তবে, বাংলাদেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায়বিস্তারিত পড়ুন