শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারও পেছাল বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপ আবার পেছাল; চলতি মাসের শেষে তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে ঢাকা। ঢাকায় অনুষ্ঠেয় ওই সংলাপ স্থগিতের খবরের মধ্যে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান বলেছেন, অক্টোবরের শেষে ঢাকায় কনস্যুলার সংলাপ হওয়ার থাকলেও দুদেশের আলোচনার প্রেক্ষিতে তা পেছানো হয়। এরপর অক্টোবরের শেষে এক কূটনৈতিকপত্রে ১৭ ও ১৮ নভেম্বর ওই সংলাপের তারিখ নির্ধারণের প্রস্তাব করে ভারত। তবে, বাংলাদেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায় এই মাসের শেষে তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে গত সপ্তাহে ভারতকে কূটনৈতিকপত্র পাঠানো হয়।

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র-এনআইডি পেতে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে আইনজীবীর মাধ্যমে শেখ হাসিনার অনুরোধের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ বৈঠক পেছানোর বিষয়টি প্রকাশ্যে এল।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশের ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। দেশের একাধিক সংবাদমাধ্যমও একই খবর দিয়েছে। তবে, হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বলেছেন, এ বৈঠক পেছানোর সঙ্গে শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে অনুরোধের সঙ্গে ‘দূরতম সম্পর্ক’ নেই। ওই চিঠি আসার আগেই ভারতকে কূটনৈতিকপত্র পাঠানোর কথা বলেন তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪০টির বেশি দ্বিপক্ষীয় আলোচনার প্ল্যাটফর্মের একটি কনস্যুলার সংলাপ। ২০১৭ সালে শুরু হওয়া কনস্যুলার সংলাপ এর আগে চারবার অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে চতুর্থ সংলাপ অনুষ্ঠিত হয় দিল্লিতে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা