শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘দ্য মুসলিম ৫০০’-এর ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ও দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, ‘স্বাস্থ্যখাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি।বিস্তারিত পড়ুন
আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনিতে কৃষি ও মৎস্য চাষে চরম ধস নেমেছে। বারবার প্রাকৃতিক দুর্যোগ, বেড়িবাঁধ ভাঙন এবং মাটি ও পানিতে অতিমাত্রায় লবণাক্ততা বেড়ে যাওয়ায় স্থানীয়দের চিরাচরিত জীবিকা আজ হুমকির মুখে। কর্মসংস্থান হারিয়ে অভাবের তাড়নায় ইতোমধ্যে ভিটেমাটি ছেড়ে শহরের উদ্দেশে পাড়ি জমিয়েছেন উপজেলার কয়েক হাজার মানুষ। উপকূলীয় এই জনপদের বিপন্ন মানুষের জীবিকা রক্ষা ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে স্থানীয় সমাজ উন্নয়নমূলক ও স্বেচ্ছাসেবীবিস্তারিত পড়ুন
পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার কাজে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয়ভাবে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা মহানগরের প্রতিটি পাড়া-মহল্লা ও ওয়ার্ডে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়েবিস্তারিত পড়ুন
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজগঞ্জ-ত্রিমোহনী সড়কের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুরত আলী শাহাপুর গ্রামের মৃত মহাতাব মোড়লের ছেলে। তিনি মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের (রামপুর, শাহাপুর ও হাকিমপুর) সাবেক সদস্য ছিলেন। স্থানীয় সার ব্যবসায়ী শাহজাহান কবীর বলেন, সুরত আলী নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনের মোড়েবিস্তারিত পড়ুন
মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রোহিতা বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত রুহুল আমীন উপজেলার কোদলাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। প্রত্যক্ষদর্শী ও রোহিতা বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান জানান, আজ সকালে বাজারের মুদি দোকানি সামিনুর রহমান তাঁর ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে মোটরসাইকেল ঘোরাচ্ছিলেন।বিস্তারিত পড়ুন
শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি

এ বছর শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করায় যশোরের শার্শার কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। বর্তমানে বেশির ভাগ সবজি ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকায় এবং মানভেদে শিম ৪০ থেকে ৫০ টাকায় নেমে এসেছে। তবে নতুন দেশি পাকা টমেটোর দাম এখনো তুলনামূলকভাবে চড়া রয়েছে। এদিকে মাছ, মুরগি ও ডিমের দাম কিছুটা কমলেও গরুর মাংসের বাজারেবিস্তারিত পড়ুন
আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২

আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে। স্থানীয়দের বরাতে সাব-ইন্সপেক্টর (এসআই)তারিকুর রহমান শুভ বলেন, তিনি ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও আহতদের নিয়ে আশাশুনি সদরে ফিরছেন। নিহত মোস্তাকিমসহ তিনজন যুবক একটি দ্রুতগ্রামী মোটরসাইকেলে করে অত্যন্তবিস্তারিত পড়ুন
‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ (Global Climate Strike) কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তরুণ জলবায়ু কর্মীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিডো সাতক্ষীরা ও অ্যাক্টিভিস্টা (Activista) এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ (Global Platform Bangladesh)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ‘ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু রেজিলিয়েন্স—নো ফিউচার উইদাউট নেচার’ এবং ‘#FossilFreeFuture’ স্লোগানকে সামনে রেখে নানাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় “পলাশপোল ডায়াবেটিক সেন্টারের” ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. এস এম রাফাত ফয়সাল’র সভাপতিত্বে এবং পলাশপোল ডায়াবেটিক সেন্টারের এর ব্যবস্থাপনা পরিচালক মো. আকবর হোসেন’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মেহেদী হাসান। এসময় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আইয়ুব আলী, মার্কেটিং ইনচার্জ ইদ্রিস আলী, মনির উদ্দিন, প্রভাষক হাফিজুল ইসলাম শামীম, প্রাইভেটবিস্তারিত পড়ুন

