রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ” বিশ্ব ডায়াবেটিস দিবস” উপলক্ষে এক বনাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে র্যালী টি শুরু হয়ে যশোর – সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিন করে ডায়াবেটিস হাসপাতালে এসে শেষ হয়। পরে হাসপাতাল চত্বরে উন্মুক্ত আলোচনা সভায় সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কলারোয়াবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন ও কর্মের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক দিনব্যাপী এই সেমিনারটির আয়োজন করে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের সাতক্ষীরা পি.এন. মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলা শহরের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির মোট ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. আমিনুর রহমান ও শংকর কুমার, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল,বিস্তারিত পড়ুন

৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

১১ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৫ ডিসেম্বর সাতক্ষীরা সফরে আসছেন। ওই দিন সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ​জনসভাটিকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজক সূত্রে জানা গেছে, জনসভা সফল করতে জেলা জামায়াতের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় নারী ও পুরুষের বিপুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

শীত মৌসুমের আগমনী বার্তায় গ্রামবাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে কলারোয়ার গাছিরা। কলারোয়ায় এক সময় দিগন্তজুড়ে মাঠ কিংবা সড়কের দু’পাশে সারি সারি অসংখ্য খেজুর গাছ চোখে পড়ত। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য এ খেজুর গাছ। বৈচিত্র্যপূর্ণ ছয় ঋতুর দেশ বাংলাদেশ। শীত ঋতুতে মেলে খেজুরের রস। এজন্য খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য চলছে প্রস্তুতি। শীতের সকালে মিষ্টি রোদে বসে সুস্বাদু খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। শীতেরবিস্তারিত পড়ুন

পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই: রিজভী

শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের করা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ উল্লেখ করে তার দেশে ফেরার বা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে। শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাবিস্তারিত পড়ুন

বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা

বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকার ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ রাষ্ট্র ও সামরিক নেতা। শীর্ষস্থানে থাকা এই পাঁচ নেতা হলেন—সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, দেশটির যুবরাজ মোহাম্মদ বিনবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া মেনেই ফিরতে হবে।’বিস্তারিত পড়ুন

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ হলে তালিকা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব মসজিদে এ ভাতা পৌঁছে দেওয়া হবে। শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা

ভারতে শেখ হাসিনার অবস্থান যেন বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের কারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া উচিত নয়। বাংলাদেশের একটি ইংরেজি সংবাদমাধ্যম সঙ্গে সাক্ষাতকারে মোজেনা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অবশ্য কিছুটা স্পষ্ট মন্তব্য করেছেন মোজেনা। এ বিষয়ে জানতে চাইলে প্রথমে সরাসরি কোনো মন্তব্য করতেবিস্তারিত পড়ুন