রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন ও কর্মের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক দিনব্যাপী এই সেমিনারটির আয়োজন করে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন একাধারে অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, দূরদর্শী শিক্ষানুরাগী এবং মানবতাবোধে উদ্বুদ্ধ এক মহান ব্যক্তিত্ব। তৎকালীন অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা দীক্ষা ও সামাজিক মর্যাদার উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। শিক্ষা বিভাগে কর্মরত থাকাকালীন পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখার পরিবর্তে রোল নম্বর প্রথার প্রবর্তনসহ অসংখ্য যুগান্তকারী সংস্কার তাঁরই হাত ধরে এসেছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম।

খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন। প্রবন্ধকার তার প্রবন্ধে উল্লেখ করেন- ‘হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক সাধনায় এক কালজয়ী মহাপুরুষ। তাঁর বহুমুখী বুদ্ধিদ্বীপ্ত কৃতি ও কর্মের সুফল অবিভক্ত বঙ্গবাসী শতাব্দীকালধরে ভোগ করে এসেছে- যার ধারাবাহিকতা আজও আধুনিক সমাজ ও শিক্ষাব্যবস্থায় ব্যাপকভাবে দৃশ্যমান। আজ আমরা যে আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি ও সম্প্রীতিমূলক সমাজব্যবস্থার ব্যবস্থার কথা বলি-বঙ্গীয় মুছলমান সমাজে এসব প্রত্যয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।’

মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সম্পাদক ইকবাল মাসুদ এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক। আলোচনায় আরও অংশগ্রহণ করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম প্রমুখ।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান আজ দেশ-বিদেশের নানা বিশ্ববিদ্যালয় এবং বিদগ্ধ সুধীসমাজে গভীরভাবে চর্চিত ও স্বীকৃত। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, যার জন্ম ও কর্ম-সাধনার পুণ্যস্মৃতিতে ধন্য সাতক্ষীরার মাটি, সেই সাতক্ষীরার সাধারণ মানুষ ও নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান অনেকটাই অজানা ও অনালোচিত। আধ্যাত্মিক আবরণে তাঁকে দেখতে অভ্যন্ত বলে হয়তো তাঁর সামাজিক অবদান সম্পর্কে আমরা যথার্থ অবহিত নয়। সেমিনারে অতিথিবৃন্দ ও বক্তার খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের স্বীকৃতি হিসেবে সাতক্ষীরায় তাঁর নামে কোন স্থপনা বা প্রতিষ্ঠানের নামকরণে সরকারের উদ্যোগ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ