শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী

দলিল নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ে নেওয়ার প্রস্তাব এলেও তা আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএস) বার্ষিক সাধারণ সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। আসাদুজ্জামান বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি একটা রেজুলেশন পাস করেছে যে আপনাদের সাব-রেজিস্ট্রি ডিপার্টমেন্টটা ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ হবে। আমরা আইন মন্ত্রণালয় থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছি, আইনি কাঠামোর মধ্যে যেহেতু এই মন্ত্রণালয়ে আছে, এই মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।বিস্তারিত পড়ুন
হঠাৎ ঢাকায় পিটার হাস

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস হঠাৎ ঢাকায় এসেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন তিনি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে এবারের ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণে তার এই আগমন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশে প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেনবিস্তারিত পড়ুন
বিজিএমইএ-বিকেএমইএর হুঁশিয়ারি
শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রপ্তানিমুখী পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান। মাহমুদ হাসান খান বলেন, সাম্প্রতিক সময়ে পোশাক খাতে নিম্নতম মজুরির বিষয়কে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার পাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ। প্রাথমিকভাবে এ অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এ অর্থ দেশের উপকূলীয় অবকাঠামো শক্তিশালীকরণ এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যবহার করাবিস্তারিত পড়ুন

