শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এই প্রত্যয় নিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বী হওয়ার স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে ইউনাইট ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় সাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত রাজাউল্লাহর ছেলে প্রতিবন্ধী আসাদুল ইসলামের হাতে ৬৩ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত পা-ভ্যান তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই উদ্যোগের মাধ্যমে আসাদুল ইসলামের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁর জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাবলম্বী করে তোলার প্রত্যাশা করছে ইউনাইট ফাউন্ডেশন।
পা-ভ্যানটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বিন রফিকুল, ইউনাইট ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন, সদস্য আব্দুল্লাহ আল-মামুন সম্রাট ও সাঈদ ইসলাম।

এ ছাড়া স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আকবর আলী, আইয়ূব আলী, দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ব্যক্তিরা ইউনাইট ফাউন্ডেশনের এমন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, কেবল আর্থিক সহায়তা নয়, একজন অসহায় মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া তাঁর আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং স্বনির্ভর জীবন গঠনের পথকে সুগম করে।

ইউনাইট ফাউন্ডেশন মনে করে, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, বরং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের গুরুত্বপূর্ণ অংশ। তাই দাননির্ভরতার পরিবর্তে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে স্বাবলম্বী করে তোলাই প্রতিষ্ঠানটির সাবলম্বীকরণ প্রজেক্টের অন্যতম লক্ষ্য আসাদুল ইসলামের নতুন পথচলা হোক আত্মবিশ্বাস, সম্মান ও স্বাবলম্বিতার পথে এক নতুন অধ্যায় এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন