সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা


সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকর করে শিশুদের জন্য দ্রুত, নিরাপদ ও শিশুবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধ এবং শিশুবান্ধব পুলিশি সেবা জোরদারে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এ আহ্বান জানানো হয়।
রাইটস যশোরের উদ্যোগে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এতে ২০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সাতক্ষীরা সদর থানার সেকেন্ড অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শিশু নির্যাতন, পাচার, বাল্যবিবাহ ও যৌন শোষণের শিকার শিশুদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে থানায় চাইল্ড হেল্প ডেস্ক কার্যকর রাখা জরুরি। ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকরা যেন নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সে জন্য থানায় শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা, প্রকল্প উপস্থাপনা ও ওয়ার্কশপের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাইটস যশোরের প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান আতিক। সংস্থার লক্ষ্য-উদ্দেশ্য ও প্রকল্পের সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরেন প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম।
সভায় জানানো হয়, রাইটস যশোর দ্য ফ্রিডম ফান্ডের সহযোগিতায় সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে শেল্টার হোম স্থাপনের সুপারিশ করা হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশবিস্তারিত পড়ুন


