বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে শ্যামনগরে খালি থালা-কলস নিয়ে নারীদের ব্যতিক্রমি বিক্ষোভ

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে সুন্দরবন উপকূলের সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় ব্যতিক্রমী ও প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ নারী বনজীবী, গৃহবধূ এবং অর্ধাহারে-অনাহারে থাকা সাধারণ নারীরা। হাতে খালি থালা ও খালি কলস নিয়ে এই আন্দোলনে শত শত নারী ও উপকূলের কিশোরী-তরুণীরা সাহসী অংশগ্রহণ করেন। বনের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবন-জীবিকা, খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট এবং সন্তানদের ভবিষ্যৎ তুলে ধরে দ্রুত বনদস্যু নির্মূলের জোর দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১১ টায় গাবুরা সোরা ক্লাব মোড়ে এই আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তব্যে ময়না খাতুন ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে বলেন, সুন্দরবনে দস্যুদের আতঙ্কে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় গত দুইদিন ধরে তার ঘরে রান্না হয়নি। প্রতিবাদে অংশ নেওয়া নারীদের বয়ানে উঠে আসে চরম দুর্দশার এমনই বাস্তবতা। বক্তব্যে লায়লা খাতুন জানান, দস্যুদের দৌরাত্ম্যে পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে সাহস পাচ্ছেন না, ফলে কারও কারও বাড়িতে হাঁড়ি জ্বলেনি, চুলায় আগুন ওঠেনি। বিলকিস বেগম বলেন, অভাবে পড়ে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে; খাবারের পাশাপাশি দেখা দিয়েছে খাবার পানির মারাত্মক সংকট।

শেফালী বিবি তার বক্তব্যে বলেন, বনদস্যুদের তাণ্ডবে উপকূলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে। রহিমা খাতুন জানান, আয় বন্ধ হয়ে যাওয়ায় অভাব ও দারিদ্র্যের এক আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে; অনেক পরিবারে খাবারের অভাবে চুলায় আগুন জ্বলছে না এবং বিশুদ্ধ পানির জন্য ছুটতে হচ্ছে। শাহিদা খাতুন ও হালিমা খাতুন বক্তব্যে তুলে ধরেন শিক্ষার সংকটের চিত্র। তারা বলেন, সংসারের চরম অর্থকষ্ট ও টানাপোড়েনে বাধ্য হয়ে তাদের সন্তানদের লেখাপড়াও বন্ধ করে দিতে হচ্ছে। হাতে খালি থালা ও খালি কলস নিয়ে তারা প্রশাসনের কাছে অনাহার, বঞ্চনা ও অসহায়ত্বের এই করুণ বাস্তবতা তুলে ধরেন।

আন্দোলন কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি জানান বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম বাবলু, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী এবং সাইফুল ইসলাম। নেতৃবৃন্দ নারীদের এই সাহসী প্রতিবাদকে স্বাগত জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান শুরু করা না হলে উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’বিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

“নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায়বিচার নিশ্চিতবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও পুরুষেরবিস্তারিত পড়ুন

  • ‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি
  • শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
  • সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও বাজারজাতকরণ বন্ধের আহবান
  • সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা
  • বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস
  • শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন
  • শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি
  • সেই সাংবাদিকের বৃদ্ধ বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে, প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন