শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী হাফিযাহুল্লাহর সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাসপোর্ট অফিস-সংলগ্ন দারুল আরকাম হজ ও ওমরা ট্রাভেলস কার্যালয়ে সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি ২০২৭, শনিবার ড. মিজানুর রহমান আজহারী হাফিযাহুল্লাহর সাতক্ষীরায় আগমন ও মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিস্তারিত পড়ুন
হাসিনাকে নিয়ে ভারত আনুষ্ঠানিক জবাব ও ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা জানিয়ে রাষ্ট্রীয় বিমান চেয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার তাঁর এই আবেদন নাকচ করে জানিয়েছে, দেশে প্রবেশ করলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধ মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আবেদন বাতিল হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নতুন করে বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়েছে। চলতি মাসে গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নড়াইলে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামেবিস্তারিত পড়ুন
আ.লীগের লকডাউন ঘিরে গোপালগঞ্জে যে সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

দুই দিনের লকডাউন কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলায় ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও জেলার জনজীবন স্বাভাবিক রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই গোপালগঞ্জ শহরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। জেলা প্রশাসকের কার্যালয়, আদালতবিস্তারিত পড়ুন
২১ বছরের টেস্ট অধ্যায়ে ইতি টানছেন মুশফিক, শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন মুশফিকুর রহিম। আগেভাগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন এই তারকা। এবার ইতি টানতে যাচ্ছেন দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের। শনিবার (২৮ নভেম্বর) বোর্ড মিটিং শেষে এ তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলবেন মুশফিক। লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। ২১ বছরেরও বেশি সময় পর একই দলের বিপক্ষেবিস্তারিত পড়ুন
ক্ষমতার ৮ মাসে শিক্ষায় নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ক্ষমতায় আসার পর গত আট মাসে সরকারের নেওয়া ও বিবেচনাধীন বিভিন্ন সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছে। চাকরিপ্রার্থী, শিক্ষক ও শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। কখনো শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতা ও শর্ত নিয়ে বিতর্ক, আবার কখনো চাকরির পরীক্ষায় মৌখিক নম্বর বাড়ানোর উদ্যোগ। এর সঙ্গে যুক্ত হয়েছে পিএসসি সংস্কারের দাবি এবং ভেরিফিকেশনে প্রার্থী বাদ পড়ার ঘটনা। এসব সিদ্ধান্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা। ম্যানেজিং কমিটিতে শর্ত শিথিলের সুযোগ নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতিবিস্তারিত পড়ুন
পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে হঠাৎ বদলি

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। গত বুধবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে সই করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনারবিস্তারিত পড়ুন
করাচিতে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। হাইকমিশনের বার্তায় বলা হয়, স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁরা জিন্নাহর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
কৃষক কার্ডে ১০১ কোটি টাকার সহায়তা, যেসব জায়গায় বিতরণ শুরু

কৃষকের আর্থিক সুরক্ষা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা জোরদারে নতুন দিগন্ত খুলেছে কৃষক কার্ড কর্মসূচি। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষি উপকরণ সহায়তা পাবেন প্রায় পাঁচ লাখ কৃষক। নির্ধারিত অনুষ্ঠানে কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৪৮৪ জন কৃষকের তথ্য হালনাগাদ হয়েছে। বাকি ৫৬ হাজার ৫১৬ জনের তথ্য যাচাই-বাছাই চলছে। নভেম্বর মাসের মধ্যেই তা হালনাগাদ করা যাবে বলে জানিয়েছে কৃষিবিস্তারিত পড়ুন
পলাতক স্বৈরাচার কখনো দেশে ফিরতে পারবে না : জাহেদ উর রহমান

মানবতাবিরোধী অপরাধ করে দেশ থেকে পালানো স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হওয়া দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর ঘনিয়ে আসছে এবং পালিয়ে যাওয়া স্বৈরাচার বিদেশে বসে দেশেবিস্তারিত পড়ুন

