সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়


জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী হাফিযাহুল্লাহর সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাসপোর্ট অফিস-সংলগ্ন দারুল আরকাম হজ ও ওমরা ট্রাভেলস কার্যালয়ে সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি ২০২৭, শনিবার ড. মিজানুর রহমান আজহারী হাফিযাহুল্লাহর সাতক্ষীরায় আগমন ও মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর বহুল প্রতীক্ষিত আগমন ও মাহফিল সুশৃঙ্খল, নিরাপদ এবং সর্বাঙ্গীণভাবে সফল করার লক্ষ্যে করণীয় নির্ধারণে জেলার শীর্ষ আলেম-ওলামারা এ সভায় একত্রিত হন।
মতবিনিময় সভায় উপস্থিত ওলামায়ে কেরাম মাহফিলের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে মাহফিলকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
ড. মিজানুর রহমান আজহারীর সাতক্ষীরায় আগমনকে ঘিরে ইতোমধ্যে জেলার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।
সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আব্দুর বারী। সভা পরিচালনা করেন পরিষদের সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।
সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি এসএম রুহুল্লাহ বিলালী। পরিষদের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. রুহুল আমিন, মাওলানা রেজাউল করিম, হাফেজ মাওলানা খায়রুল বাশার, মুফতী নুরুল্লাহ, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা
খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ
কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন
মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন


