রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে এবং সরকারের উন্নয়নের রুপরেখা তুলে ধরে সাতক্ষীরা শহরে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

রবিবার (১৮ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের সদর থানা সড়ক, প্রেসক্লাব সড়ক ও শহরের পাকাপোলসহ বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হাসান খান হাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম সারোয়ার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আফিল, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন নিরব, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আহসান উল্লাহ, সদস্য কবির হোসেন ও ডাঃ সুমন প্রমূখ।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, “দেশের তেল, গ্যাস ও চলমান বিদ্যুৎ সংকট নিরসনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। মানুষের ভোগান্তি দূর করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ব্যবস্থাপনা জোরদারে গৃহীত পদক্ষেপের সুফল দ্রুতই জনগণ পেতে শুরু করবেন। সংকট মোকাবিলায় সচেতনতার পাশাপাশি সরকারের উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।”

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের গৃহীত পদক্ষেপ জানাতে এবং সরকারের উন্নয়নের রুপরেখা তুলে ধরে সাতক্ষীরা শহরে লিফলেট বিতরণকালে সাতক্ষীরা সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সাথেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু
  • ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক পৌর কাউন্সিলর সাগর
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • সাতক্ষীরায় সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে- লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান
  • সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?
  • শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ