শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, অক্টোবর ১০, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়েবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ শফিজুল ইসলাম। তিনি দামোদরকাটি গ্রামের মৃত শেখ মোফাজ্জেল হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে একটি মহল ও একটি রাজনৈতিক দল সমর্থিত কিছু ফেসবুক আইডি ও পেজ, যার মধ্যে “আওয়ার কলারোয়া” ও “কলারোয়া স্পিস” রয়েছে, ২০২৩ সালের ফেনসিডিল মামলারবিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বলেন, জাপান সফরে আমাদের প্রধান অগ্রাধিকার হবে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, অর্থনৈতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহযোগিতায় তালা ভূমিজ ফাউন্ডেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সমতা ফোরামের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা। সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী (কোঅর্ডিনেটর) দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় ফোরামভুক্ত সাতক্ষীরা জেলার ১৪টি নাগরিক সমাজ সংগঠনের (সিএসও)বিস্তারিত পড়ুন

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত

যে কালজয়ী কণ্ঠের জাদুতে শতবর্ষ ধরে প্রতি শরতে বাঙালি হৃদয়ে দেবী দুর্গার আগমনী বার্তা পৌঁছে যায়, সেই বেতার আকাশবাণীর মহানায়ক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্মৃতিবিজড়িত পিতৃভিটায় ধ্বনিত হলো মহালয়ার অমর সুর। শনিবার (১০ অক্টোবর) ভোর থেকে সারাদিন সাতক্ষীরার তালা উপজেলার উথলীতে তাঁর পবিত্র পিতৃভিটায় পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও অপরিসীম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুভ মহালয়া। ভোরবেলা সূর্যোদয়ের পূর্বেই চারপাশের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কালজয়ী চণ্ডীপাঠ, স্তোত্র ও ভক্তিগীতি। যেনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদের মতামত নেওয়া এবং তাদের প্রশ্ন করার অবাধ সুযোগ তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশ্ন করার চর্চাই জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের মূল ভিত্তি। তরুণদের মধ্যে কৌতূহল, নতুন কিছু জানার আগ্রহ ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে পারলে তা জ্ঞানভিত্তিক ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের পাশাপাশি জাতীয় পরিকল্পনা প্রণয়নেও গুরুত্বপূর্ণবিস্তারিত পড়ুন

বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ এখন আর কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ এখন নির্ভরশীলতা থেকে বের হয়ে বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্বের দিকে এগিয়ে যেতে চায় বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নির্ভরশীলতার দিন শেষ। বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় নাবিস্তারিত পড়ুন

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস

মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি বাণিজ্যিক পর্যায়ে নিতে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গবেষক দল। প্রযুক্তিটি সফলভাবে সম্প্রসারণ করা গেলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ১০ থেকে ১৫ শতাংশ প্রতিস্থাপন এবং বছরে সর্বোচ্চ ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। এ প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ে ১০০ থেকে ১২০ কোটি টাকা ব্যয়ে পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নেবিস্তারিত পড়ুন

বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা

নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল ব্যবস্থার বিস্তার ঘটানো গেলে কর ফাঁকির সুযোগ সংকুচিত হবে। বাংলা কিউআর পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বছরে প্রায় ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তার মতে, রিকশাচালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, সবার লেনদেন ডিজিটাল ব্যবস্থায় আনাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। শনিবার (১০ সেপ্টেম্বর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর কোড চালু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসববিস্তারিত পড়ুন