শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবাধিকার সংগঠন

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘অধিকার’-এর সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও অধিকার কর্মী সাংবাদিক শাহজাহান আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সাংবাদিক ফিরোজ হোসেন, মোহিনী পারভীন, খান নাজমুল হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক হাফিজুল ইসলাম,’অধিকার টিম সাতক্ষীরা’-এর সদস্যবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সাংবাদিক মুজাহিদুল ইসলাম বলেন, “১৯৯৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠার পর থেকেই ‘অধিকার’ বাংলাদেশে মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখেও সংগঠনটি তার নীতি থেকে বিচ্যুত হয়নি। মাঠপর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বস্তুনিষ্ঠ অনুসন্ধান, তথ্যচিত্র তৈরি ও অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে ‘অধিকার’ আজ দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।” তিনি সাতক্ষীরাসহ দেশজুড়ে মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা ‘অধিকার’-এর দীর্ঘ ৩২ বছরের গৌরবময় পথচলাকে সাধুবাদ জানান এবং এর গণতান্ত্রিক রূপরেখা বাস্তবায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সংগঠনটির চলমান কার্যাক্রমের প্রশংসা করেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে এবং যেকোনো ধরণের বিচারবহির্ভূত কর্মকাণ্ড ও নির্যাতনের বিরুদ্ধে ‘অধিকার’-এর মতো স্বাধীন মানবাধিকার সংগঠনের উপস্থিতি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও মানবাধিকার কর্মীরা আগামী দিনগুলোতেও সাতক্ষীরা জেলায় যেকোনো প্রকার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ‘অধিকার’-এর হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। কেক কাটা এবং উপস্থিত সকলের মাঝে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো