দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উত্তর সখিপুর পিলের মাঠ এলাকায় চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুন।
এছাড়াও অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি আহম্মাদ আলী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসহাক মোড়ল, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা পরিবেশের বিপর্যয় রোধ ও সবুজায়ন বাড়াতে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষাবিস্তারিত পড়ুন

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
দেবহাটা উপজেলার জাতীয় ও দৈনিক পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় মারাত্মক অসুস্থ।বিস্তারিত পড়ুন


