সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি সখিপুর পালপাড়া, কৃষি ব্যাংক, সখিপুর বাজার ও ইছামতী মার্কেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সানা। সভা পরিচালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান শরাফী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুল এবং সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এবাদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী বার্তা সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোঃ রাজীব হোসেন রাজু, দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাজীব, দেবহাটা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোনাজাত গাজী, দেবহাটা উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সবুর, দেবহাটা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মোছাঃ বিউটি পারভীন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবহাটায়বিস্তারিত পড়ুন

দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটায় বিশাল মাদক বিরোধী সাইকেল র‍্যালীবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের অনুষ্ঠান

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা
  • দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ