বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার কুলতিয়া প্রাইমারি স্কুলে

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটি বড় অংশ ধসে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। ছাদের বিভিন্ন অংশের প্লাস্টার ও কংক্রিট খসে পড়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিআরএম হুমায়ূন কবির জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দেওয়া আবেদনে জানান, বিদ্যালয় ভবনের ছাদের প্রায় ৬৭ শতাংশ প্লাস্টার ও কংক্রিট ভেঙে পড়েছে। বুধবার সকালেবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করার লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সদস্যদের মাঝে বিভিন্ন সম্পদ ও উপকরণ হস্তান্তর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার টেকারঘাট ভিলেজ মার্কেটে এ উপলক্ষে সম্পদ হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ‘সাসটেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরবিএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এবং অভয়নগর উপজেলা পানি কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পায়রাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জুড়ে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে সরব উপস্থিতি বজায় রেখেছেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে রাস্তা ব্রিজ কালভার্ট সহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্তবিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্যোগপ্রবণ গাবুরায় খাবার পানির সংকট মোকাবিলায় ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারকে ১ হাজার লিটার ধারণক্ষমতার খাবার পানির ট্যাংক বিনামূল্যে বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ৪০০ এতিম ও ছিন্নমূল শিশুর খাদ্য ও পুষ্টির জন্য দুই মাসের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ট্যাংক ও নগদ অর্থ বিতরণ করা হয়। বেসরকারি সেবা সংস্থা ব্রতীর উদ্যোগে এবং নর্থ আমেরিকানবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এম মনিরুল ইসলাম মিনির ভাই সাতক্ষীরা শহরের দ: পলাশপোল এলাকার মরহুম জিএম এ জব্বারের পুত্র আজাহার আলী(৭০) বুধবার ভোররাত তিনটার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্টোক জনীত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বুধবার বাদ আসর সাতক্ষীরা শহরের কামালনগর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ শেষে শহরের রসুলপুর সরকারি গোরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলায় শিশু ও যুবদের জীবন দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিশু ও যুববান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর বাস্তবায়নে ও টের দেস হোমস (টিডিএইচ) এর সহযোগিতায় স্প্রিরিট কল প্রকল্পের আওতায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত কুমার দাসের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজরাকাটি মোহাম্মাদিয়া (সা.) দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের কথিত ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তালা প্রেসক্লাবের সামনে খেশরা ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস ২০২৬ পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী হলরুমে দিবসটি উপলক্ষে এক সুধি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংগঠন এএলআরডি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা, স্বদেশ, হেড, সামস, সিডো, সুশীলন, উত্তরণ, সুন্দরবন ফাউন্ডেশন, অর্জন ফাউন্ডেশন, ক্রিসেন্ট, নবদিগন্ত ফাউন্ডেশন, সৃজনী মহিলা লোক কেন্দ্র, আশা লোককেন্দ্র, উদ্দীপ্ত মহিলা সংস্থা, ব্রেকিং দ্যবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। আটক রিপনবিস্তারিত পড়ুন