রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আয়ারল্যান্ড যদি এক হয়ে যায়, সেটা হবে চমৎকার একটা বিষয়। ট্রাম্প বলেন, আমি কোনো ঝামেলা তৈরি করতে চাই না। কিন্তু আপনাদের বলছি, আমি আয়ারল্যান্ডকে একীভূত দেখতে চাই। একদিন না একদিন এটা হবেই… আমার মনে হয়, এটা খুবই সুন্দর একটা ব্যাপার হবে। প্রধানমন্ত্রী মার্টিন এ বিষয়ে কোনোবিস্তারিত পড়ুন
‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার সময় ও পথ পরিষ্কারভাবে জানানোর আহ্বান জানিয়েছেন সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হুইপ বলেন, ‘কোন ডিসেম্বর বাংলাদেশে আসবেন, তা পরিষ্কার করুন। এরকম ডিসেম্বর আমাদের জীবনে বহু গেছে। বহু রোজা, ঈদ, পূজা ও বর্ষাকালও গেছে। ২০৩০ সালেরবিস্তারিত পড়ুন
৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, আগে গায়েবি মামলাগুলোর বাদী সাধারণত পুলিশ হতো। কিন্তু গত ২ বছরে একটি রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো মামলা করেনি। তিনি আরও বলেন,বিস্তারিত পড়ুন
ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধসহ দ্বিপক্ষীয় বিভিন্ন জটিলতা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে রোহিঙ্গাবিস্তারিত পড়ুন
দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী

জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে অনেক আস্ফালন করছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সৎ সাহস থাকলে দেশে ফেরার কথাও বলেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন। জাহিদ হোসেন বলেন,বিস্তারিত পড়ুন
‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে উন্নয়ন প্রকল্পে কমিশন গ্রহণ এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে দুর্নীতির এই অভিযোগ প্রকাশ্যে আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেনবিস্তারিত পড়ুন
অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান যেমন কঠোর, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও একইভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে দলেরই হোক, তার রাজনৈতিক পরিচয় আইনের প্রয়োগের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন
বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তবে হলুদ সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা খুবই দরকার। রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাইবার অপরাধ দমনে সাইবার আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় জননিরাপত্তা ও জলাতঙ্ক প্রতিরোধে পৌরসভার উদ্যোগে কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। কলারোয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের উদ্যোগে রবিবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়। বিশেষজ্ঞদের মতে, কুকুরের টিকাদানের মূল উদ্দেশ্য হলো জলাতঙ্ক প্রতিরোধ করা। এটি কোনো বিষনাশক বা কুকুরকে তাৎক্ষণিকভাবে ‘বিষমুক্ত’ করার ওষুধ নয়। ভ্যাকসিন কুকুরের শরীরে জলাতঙ্ক ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি করে। ব্যাপকসংখ্যক কুকুরকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তালা উপজেলা শাকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি পেশায় সুইপার ছিলেন বলে জানা গেছে। নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, সকালে তাঁদের বাবা কাজের উদ্দেশ্যে বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শাকদহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকেবিস্তারিত পড়ুন

