রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন’ : আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে উন্নয়ন প্রকল্পে কমিশন গ্রহণ এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে দুর্নীতির এই অভিযোগ প্রকাশ্যে আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেনবিস্তারিত পড়ুন

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান যেমন কঠোর, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও একইভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে দলেরই হোক, তার রাজনৈতিক পরিচয় আইনের প্রয়োগের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তবে হলুদ সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা খুবই দরকার। রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাইবার অপরাধ দমনে সাইবার আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় জননিরাপত্তা ও জলাতঙ্ক প্রতিরোধে পৌরসভার উদ্যোগে কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। কলারোয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের উদ্যোগে রবিবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়। বিশেষজ্ঞদের মতে, কুকুরের টিকাদানের মূল উদ্দেশ্য হলো জলাতঙ্ক প্রতিরোধ করা। এটি কোনো বিষনাশক বা কুকুরকে তাৎক্ষণিকভাবে ‘বিষমুক্ত’ করার ওষুধ নয়। ভ্যাকসিন কুকুরের শরীরে জলাতঙ্ক ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি করে। ব্যাপকসংখ্যক কুকুরকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তালা উপজেলা শাকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদ মোড়ল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিনি পেশায় সুইপার ছিলেন বলে জানা গেছে। নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, সকালে তাঁদের বাবা কাজের উদ্দেশ্যে বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শাকদহ এলাকায় পৌঁছালে ঢাকা থেকেবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তারা..

‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’

​শিক্ষা ও অধ্যাত্মচেতনার সমন্বয় ঘটিয়ে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তুলতে মহান শিক্ষাবিদ ও সুফি-সাধক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও গবেষকরা। ​ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘খানবাহাদুর আহছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক জাতীয় সেমিনারে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানটির যৌথ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট। ​সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরায় জলাবদ্ধতায় পানিবন্দি ও অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার আয়োজনে জলাবদ্ধতায় পানিবন্দী ও অসহায় এলাকার ৩ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাম নগর, হরিনখোলা গ্রামসহ সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর, রসুলপুর, মুনজিতপুর, বদ্দীপুরবিস্তারিত পড়ুন

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী মুন্না গাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শরিফুল ইসলাম। সমিতির প্রধান উপদেষ্টা দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী, অন্যান্য উপদেষ্টা এবং পূর্ববর্তী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। মুন্না গাজী বর্তমানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞানমনস্ক জাঁকজমকপূর্ণ আয়োজনে মানব দেহের সকল উপাদানের কার্যক্রমের বিষয় বস্তু তুলে ধরে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে বিষয় ভিত্তিক বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম ‘র সভাপতিত্বে বিষয় ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আহসানুর রহিম বিটু। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আহসানুর রহিম বিটু,বিস্তারিত পড়ুন

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা এবং প্রতিপক্ষের সংবাদ সম্মেলনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তালা বাজার বণিক সমিতির সভাপতি ও খলিলনগর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি এস এম নুরুল ইসলাম। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় তালা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে এস এম নুরুল ইসলাম বলেন, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের দখলীয় তালা মৌজার ১০৭ নম্বর এসএ খতিয়ানেরবিস্তারিত পড়ুন