শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আগুনে পুড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’

সাতক্ষীরা সার্কিট হাউজ মোড় সংলগ্ন রসুলপুর এলাকার ‘মাসুম এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে দোকানে থাকা ২০ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল ও নগদ ২ লাখ টাকা পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৯সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে জাতীয়তাবাদী মহিলাদল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফরিদা আক্তার বিউটি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। বুধবার বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে সুলতানপুর ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধে তুমুল প্রতিদ্বন্দ্বী খেলায়‌ গোলশূন্য নিয়ে উভয় দল বিরতিতে যায়। বিরতির পর খেলার ১১ মিনিটে কেঁড়াগাছি‌র ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় রিপন গোল করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে আবারো গোল করে ব্যবধান বাড়ান কেঁড়াগাছি‌র সজিব। ২১ মিনিটেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান বিরোধের শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধানের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) কৃষ্ণনগর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপজেলার কৃষ্ণনগর গ্রামের আব্দুস সাত্তার গাজীর লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে মতিউর রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, কৃষ্ণনগর গ্রামের একটি জমি নিয়ে একই গ্রামের রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমিতে আব্দুস সাত্তারবিস্তারিত পড়ুন

থমকে গেছে জীবন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকে গেছে সাগর হোসেন মোল্লার (৪৫) স্বাভাবিক জীবন। দুর্ঘটনার পর কর্মক্ষমতা হারিয়ে বর্তমানে স্ত্রী, ছোট তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ ও সন্তানদের লেখাপড়ার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন সাগর। সাগর হোসেন মোল্লা যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাঝিয়ালি গ্রামের বাসিন্দা। তাঁর দুই মেয়ে যথাক্রমে সপ্তম ও চতুর্থ শ্রেণিতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি এবং গণতন্ত্র ফিরে পেয়েছি, কিন্তু এর জন্য মূল্য দিতে হয়েছে অনেক বেশি। রাষ্ট্র কখনোই জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ও আহতদের ঋণ শোধ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সহধর্মিণীবিস্তারিত পড়ুন

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় ৭ বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দীর্ঘ সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। ভোলায় গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা এবং ৫০০ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদেরবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি হওয়া এক পরিপত্রে এ কথা জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ ওবিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

বাংলাদেশ থেকে আরও ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং সমসংখ্যক মৎস্যজীবী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের দক্ষ কর্মীদের ওমানে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়েছে। শামা ওবায়েদবিস্তারিত পড়ুন

সংসদে প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন

ঢাকা-চট্টগ্রাম রুটে দ্রুতগতির ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই রুটে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ ডিজাইন প্রণয়নের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হলে বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। স্পিকার হাফিজুর রহমানের সভাপতিত্বে বিকেল সাড়েবিস্তারিত পড়ুন