শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। শুক্রবার কালিগঞ্জের সীমান্ত নদী কালিন্দীতে এ ঘটনা ঘটে। নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে কালিন্দী নদীর বাঁশঝাড়িয়া এলাকায় স্পিড বোটে অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরেবিস্তারিত পড়ুন
প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের সঙ্গী। ঘর-গৃহস্থালি থেকে কৃষিকাজ, এমনকি মাছ ধরার কাজেও এসব পণ্যের ছিল ব্যাপক ব্যবহার। সময় বদলেছে, বদলেছে মানুষের চাহিদাও। সস্তা ও সহজলভ্য প্লাস্টিক পণ্যের দাপটে সেই জায়গা এখন ক্রমেই সংকুচিত হচ্ছে। সঙ্গে হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বাঁশশিল্প এবং এর সঙ্গে জড়িয়ে থাকা কারিগরদের জীবন-জীবিকা। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোরাপাক্রাতলা গ্রামের সড়কের পাশে বসে বাঁশের চিকনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু

সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে মেসার্স এস এস এন্টারপ্রাইজ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহরের পলাশপোলে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মেসার্স এস এস এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. আব্দুস সামাদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আতিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শহীদ কাজল সরণিতে সংগ্রাম/স্পন্দন হাসপাতাল ও ওয়ালটন শোরুমের উত্তর পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি গ্লাস, আয়না, হার্ডবোর্ড, পারটেক্স, মেলামাইন বোর্ড,বিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজা গাছগুলোর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মশ্বিমনগর ইউনিয়নের চাকলা মাঠপাড়া এলাকায় মাফুজা বেগমের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনা থেকে প্রায় ৭ হাত লম্বা আকৃতির ৪৫টি তাজা গাঁজা গাছ উদ্ধারবিস্তারিত পড়ুন
জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল

দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটায় সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত রুকন (সদস্য) বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘একই দিনে দুটি ভোটের একটি মেনে নিয়ে আরেকটি না মেনে বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে।’ জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন দেখতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

বাড়ির আঙিনা থেকে ছাদ, কোথাও জমে থাকা পানি আছে কি না, তা দেখছেন স্বেচ্ছাসেবকেরা। সাতক্ষীরায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসে বাড়ি বাড়ি সচেতনতা কার্যক্রম চালাচ্ছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের সুলতানপুর, কামালনগর, মুনজিতপুরসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যান তারা। বাসিন্দাদের সঙ্গে কথা বলে বাড়ির আশপাশে পানি জমে আছে কি না, ফুলের টব, বালতি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার কিংবা অন্য কোনোবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীন অসহায় মরিয়ম বেগম। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। প্রায় দেড় মাসের প্রচেষ্টায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামে মরিয়ম বেগমের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে নতুন টিনের ঘর ও টয়লেট। পাশাপাশি স্থাপন করা হয়েছে গভীর নলকূপ এবং ঘরে প্রয়োজনীয় আসবাবপত্র, বিছানাপত্র ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন পৌর দীঘিতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলেরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের নিচতলার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মাদকবিরোধী প্রতিবাদ করায় অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দহাকুলা বায়তুর মামুর জামে মসজিদের ইমাম মাওলানা ফজলে রাব্বী, মোঃ আজমল হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ল কলেজ স্টুডেন্ট ফোরামের সেক্রেটারি মোঃ আবুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইনছাপবিস্তারিত পড়ুন

