শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীন অসহায় মরিয়ম বেগম। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।

প্রায় দেড় মাসের প্রচেষ্টায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামে মরিয়ম বেগমের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে নতুন টিনের ঘর ও টয়লেট। পাশাপাশি স্থাপন করা হয়েছে গভীর নলকূপ এবং ঘরে প্রয়োজনীয় আসবাবপত্র, বিছানাপত্র ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বাংলাদেশ মরিয়ম বেগমের স্বামী, সন্তান বা নিকটাত্মীয় কেউ নেই। এই রিপোর্ট লেখার আগে শুনেছি , তার স্বামী সন্তান আছে ভারতে ,তাঁর দেখাশোনা করছেন ভাইয়ের ছেলে মো. কবির হোসেন। তিনি প্রায় ৭-৮ বছর ধরে মরিয়মের দায়িত্ব পালন করছেন। কবির হোসেন বলেন,আমার ফুফু দুই বছর যাবত হৃদরোগে ভুগছেন। আমি একজন মজুর মানুষ, আমি দিনে দিন খায়। তবে ইউএনও স্যারের সাহায্যের কথা কখনো ভুলবো না, আমরা তার কাছে চির কৃতজ্ঞ।

ইউএনও আরিফুল ইসলাম বলেন, জায়গা স্বল্পতার কারণে বড় পরিসরে কিছু করা সম্ভব হয়নি। তবে আগের অমানবিক ঝুপড়ি ঘরের তুলনায় নতুন ঘরটি মরিয়মের জন্য অনেক বেশি নিরাপদ ও স্বস্তিদায়ক। এ মানবিক কাজে সহযোগিতাকারীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ