কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন


সাতক্ষীরা কলারোয়ায় কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কলারোয়ার সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ২৩টি প্রতিষ্ঠানের একজন করে শিক্ষার্থীদের হাতে এ শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন।
বক্তব্য রাখেন ডাঃ মেহের উল্লাহ,ইউনিয়ন আমির সিরাজুল ইসলা,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস,এম আব্দুল করিম, সাবেক চেয়ারম্যান ওজিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মজিদ,শামীম হোসেন,ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবনে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে শিক্ষাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনারবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন


