শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মাদকবিরোধী প্রতিবাদ করায় অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দহাকুলা বায়তুর মামুর জামে মসজিদের ইমাম মাওলানা ফজলে রাব্বী, মোঃ আজমল হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ল কলেজ স্টুডেন্ট ফোরামের সেক্রেটারি মোঃ আবুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইনছাপ আলী, সাবেক ইউপি সদস্য মোঃ হাতেম আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক বিরোধী প্রতিবাদ করায় হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, ফাহিম, হাফিজুল ও ফারুককে অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত ৯ সেপ্টেম্বর বিকালে ব্রহ্মরাজপুর বাজারে তাদের প্রকাশ্য মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকার নিরীহ নাগরিক জাকির হোসেন ও আব্দুল কাদের এর উপর জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে নৃশংস হত্যাকান্ডের উদ্দেশ্যে হামলা চালায়। হামলার শিকার হয়ে আহত ব্যক্তিরা মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বক্তারা আরো বলেন, দহাকুলা গ্রামের আজিমুদ্দিনের পুত্র চিহ্নিত মাদক ও ইয়াবা কারবারি জিয়া, তার ভাই হাফিজুল এবং জিয়ার দুই পুত্র ফাহিম ও নাঈম দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। ফ্যাসিবাদের আমলে হামলাকারী মাদক ব্যবসায়ী জিয়া ছিল পুলিশের দালাল, পরবর্তীতে পট পরিবর্তনের পর সে গিরগিটির মত রং পাল্টিয়ে বিএনপি’র সমর্থক সেজে জিয়া ফাউন্ডেশন এর ভুয়া পরিচয় ব্যবহার করে সে সরকারি সম্পদ ও জিয়া ফাউন্ডেশনের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে অবৈধভাবে ভোগ করছে। সে অনেকের সামনে বলেছে সে জিয়া ফাউন্ডেশন থেকে ভাতা পায়। জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী ধুলিহর বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে অবৈধ চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি প্রদর্শন করে। তার বিরুদ্ধে সুইপার সম্প্রদায়ের স্ত্রী কে জোরপূর্বক অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন এবং এলাকায় একাধিক নারীকে কুপ্রস্তাব ও যৌন হয়রানির জ্বলন্ত প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। মানববন্ধনে বক্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই দুর্ধর্ষ আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার না করলে জনগণ রাজপথে নেমে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধনে ব্রহ্মরাজপুর ও ধুলিয়ার ইউনিয়নের অসংখ্য সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রাশিদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু

সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে মেসার্স এস এসবিস্তারিত পড়ুন

  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন : সভাপতি গফুর, সম্পাদক গণেশ
  • সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে যুব পানি কমিটির বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত