শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে অরাজকতা তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ সেপ্টম্বর) বিকেলে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। তারেক রহমান বলেন, গত কিছুদিন ধরে তারা লক্ষ্য করছেন, স্বৈরাচারী আমল কিংবা অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। এসব সমস্যা রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে- এ কথা সরকার কখনোবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয় নকআউট ফুটবল র্টুনামন্টেরে ফাইনাল খেলায় নির্ধারিত সময় শেষে হওয়ার আগইে পরত্যিক্ত ঘোষণা করা হয়েছে। শনবিার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কলারোয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফাইনালে মুখোমুখি হয় কয়লা ইউনিয়ন ইয়াংস্টার একাদশ ও কলারোয়া পৌরসভা কিংস্টার। খেলার প্রথর্মাধে কয়লা ইয়াংস্টার একাদশ একটি গোল করে এগিয়ে। দ্বিতীয়ার্ধে শুরুতে কলারোয়া পৌরসভা কিংস্টার একাদশ গোল করে খেলায় সমতা ফেরায়। পরে কয়লা ইয়াংস্টারবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতের টিকিট এটা ভুয়া টিকিট। জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারে আর কেউ নয়। আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা দেশের মাটি, মানুষের উন্নয়নের রাজনীতি করি। শনিবার (৫ সেপ্টেম্বর) দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত বুধবার ৮ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় তিনি পরিবারের সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ বৃদ্ধের সন্ধান না পেয়ে তাঁর ছেলে মোঃ আব্দুল আলীম (৪৯) সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৭৪৪, রবিবার ১২ জুলাই ২০২৬ সংক্রান্ত আবেদন করেছেন। জিডি ট্র্যাকিং নম্বর QFBU2D। পরিবার সূত্রে জানাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৬-২০২৭, ২০২৭-২০২৮ ও ২০২৮-২০২৯—তিন বছরের জন্য সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এতে নবনির্বাচিত সভাপতি হয়েছেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বেলালী এবং নবনির্বাচিত সেক্রেটারি হয়েছেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্ট কার্যালয়ের কাজী শামছুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মনিরুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ

সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার গৃহবধূ ইনা পারভীন চন্দনা (৩৫) গুমের প্রধান আসামি তার স্বামী শীর্ষ মাদক চোরাকারবারি, সন্ত্রাসী রবিউল ইসলাম রবি ওরফে ভেন্ডার রবি’কে আটক করেছে পুলিশ। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। গুমের শিকার গৃহবধু চন্দনা সাতক্ষীরা শহরের শীর্ষ মাদক চোরাকারবারি রবিউল ইসলাম রবি’র দ্বিতীয় স্ত্রী। ও তালার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের কন্যা। উল্লেখ্য, গত দু’মাস ২২ দিন আগে সাতক্ষীরা শহরের কাটিয়াবিস্তারিত পড়ুন

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার ভূমিজ ফাউন্ডেশন মিলনায়তনে ১৪টি সিএসও হাবের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। ​সমতা ফোরামের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য কুমার সাহা। সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমতা ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। ​সভার প্রারম্ভে বিগত সভারবিস্তারিত পড়ুন

তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও তালা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমদকে সভাপতি করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ​অনুমোদিত অ্যাডহক কমিটির অনান্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক মফিদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. এনামুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মোশারফ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। গাজী সুলতান আহমদবিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোল্যা আ. রাকিব। সংগঠনের সভাপতি মো. তানভীর হোসেন বলেন, “তালা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ শিক্ষার্থী সমাজ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।” এদিকে নতুন এ সংগঠনের যাত্রাকে স্বাগত জানিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কৃষি ব্যাংক সাতক্ষীরার মুখ্য আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে মোজাফফার গার্ডেন এন্ড রিসোর্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মহা ব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, উপব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফয়সাল, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাবিস্তারিত পড়ুন