শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও তালা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমদকে সভাপতি করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
​অনুমোদিত অ্যাডহক কমিটির অনান্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক মফিদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. এনামুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মোশারফ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
গাজী সুলতান আহমদ বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশিকা ও বিধিমালা মেনে আগামী ছয় মাসের মধ্যে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মাধ্যমে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান উন্নয়ন ও সুনাম বজায় রাখতে আমরা শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে সাথে নিয়ে একসাথে কাজ করে যাব।
ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়াদ্দার, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানসহ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা।
​বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয়টিতে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী ম্যানেজিং কমিটি উপহার দেওয়াই এই অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব। জনস্বার্থে ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনবোধে অনুমোদিত যেকোনো কমিটি পরিবর্তন করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ নিজের কাছে সংরক্ষণ করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টিবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা