তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ


সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ।
এ সময় তিনি বলেন, একটি শিক্ষিত সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, গ্রামের অনেক মেধাবী শিক্ষার্থী নানা সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা হলেও সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।আসাদুজ্জামান আসাদ বলেন, আমি সবসময় এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকতে চাই। ধানদিয়া ইউনিয়নের শিক্ষার পরিবেশ উন্নয়ন, মেয়েদের শিক্ষায় উৎসাহ প্রদান এবং ঝরে পড়া রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা পারিবারিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, ভালো মানুষ হবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তোমাদের সাফল্যের মধ্য দিয়েই পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুর রকিব, প্রধান শিক্ষিকা হোসনেয়ারা খাতুন
সহকারী শিক্ষক সুব্রত কুমার মাস্টার আজিজুল হক সহ শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
সাতক্ষীরা তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন

তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুলবিস্তারিত পড়ুন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন


