শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম হায়দার। ​সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস ও তথ্য-প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন। ​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদকবিস্তারিত পড়ুন

মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চম দিনে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের মিলবাজার এলাকায় এ দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং কোরআন ও ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন গঠনের আহ্বান জানান। দাওয়াতি কার্যক্রমে অংশবিস্তারিত পড়ুন

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকটই দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী ও অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া জ্বালানি সংকট নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশে কোনোবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ভারত সফর হওয়ার সম্ভাবনা কম।’ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন

শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সম্মেলন ও সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। ‘মর্যাদা, অধিকার, ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাবার প্রত্যয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। মাহ্দী আমিনবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা। ক্রেভান নামের দ্বীপটির সবচেয়ে বড় আকর্ষণ নেপোলিয়ন আমলের একটি পুরোনো দুর্গ। পরে দুর্গটি সংস্কার করে আবাসিক ভবনে রূপ দেওয়া হয়েছে। সম্প্রতি ইউরোনিউজ এ খবর প্রকাশ করেছে। ভেনিসের মূল ভূখণ্ড থেকে প্রায় সাড়ে ৭ কিলোমিটার দূরে ভেনিস লেগুনে অবস্থিত দ্বীপটির আয়তন ৫ হাজার ৭০০ বর্গমিটার। সবুজ গাছপালায় ঘেরা দ্বীপটি থেকে আশপাশের ভেনিসীয়বিস্তারিত পড়ুন

সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি

মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের আসক্তির মতোই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানবিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা। কলকাতার বিভিন্ন এলাকায় একের পর এক হোটেল ও গেস্টহাউস বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা মানুষজন। কলকাতার নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর শহরজুড়ে হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি থাকায় নিউমার্কেট এলাকা ছাড়াও ঠাকুরপুকুর ওবিস্তারিত পড়ুন

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের একজন চীনের নাগরিক, অন্যজন ৬৪ বছর বয়সী নেপালি নারী। সংবাদমাধ্যম কাডমান্ডু পোস্ট এ খবর প্রকাশ করেছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) রাসুয়া জেলার আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে উদ্ধার করে নেপালি সেনাবাহিনী। বন্যার পর থেকে তিনি সুড়ঙ্গটির ভেতরে আটকা ছিলেন। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজরাম বাসনেত জানান, দক্ষিণ কোরিয়ার দুর্যোগ বিশেষজ্ঞদের সহায়তায় সেনাবাহিনীর একটিবিস্তারিত পড়ুন

বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম

‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর বিএনপি বারবার বলেছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ছয় মাসে সনদের একটি অক্ষরও তারা বাস্তবায়ন করেনি। বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনাবিস্তারিত পড়ুন