বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের কথিত ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তালা প্রেসক্লাবের সামনে খেশরা ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বাবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, খেশরা ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ লাভলু, খেশরা ইউনিয়ন যুব জামায়াতের সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা এবং ভুক্তভোগী জমির মালিক আব্দুল আলিম বক্তব্য দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কপোতাক্ষ নদের ভাঙনে বালিয়া, শুভংকরকাটি, তেঘরিয়া, ডুমুরিয়া ও শাহজাতপুর গ্রামের মানুষের রেকর্ডীয় সম্পত্তি নদীগর্ভে বিলীন হয়। পরবর্তী সময়ে ওই জমি পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি ও মাহমুদকাটি এলাকায় নদীর পাশে জেগে ওঠে। ভুক্তভোগীদের দাবি, সেখানে তাঁদের রেকর্ডীয় প্রায় ১০০ একর জমি রয়েছে এবং তাঁরা প্রায় ২০ বছর ধরে এসব জমি ভোগদখল করে আসছেন।

তাঁদের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সোনাতনকাটি গ্রামের মৃত এরফান গাজীর ছেলে মইনুর গাজীর নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করেন। এ সময় ধানের ফসল ও মৎস্য ঘের লুটপাট, ঘেরের বাঁধে লাগানো ফলের গাছ কেটে নেওয়া এবং মৎস্য ঘেরের বাসায় আগুন দেওয়ার অভিযোগ করেন তাঁরা। এছাড়া জাল ও খেপলা জাল দিয়ে ঘেরের লাখ লাখ টাকার মাছ ধরে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, অভিযুক্তরা যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের হুমকি দিচ্ছেন। এতে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে জমি উদ্ধারের পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, প্রথমে দুই পক্ষ বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। পরে জমি মাপজোকের মাধ্যমে বিষয়টি নির্ধারণের উদ্যোগ নেওয়া হলেও অপর পক্ষ সেখানে উপস্থিত হয়নি। এ অবস্থায় প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু সমাধানের দাবি জানান তাঁরা।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি পুনরুদ্ধার, শান্তিপূর্ণ দখল নিশ্চিত, ক্ষতিপূরণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ক্ষতিগ্রস্ত মানুষ মানববন্ধন করেছেন এবং স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি দুই উপজেলার সঙ্গে সংশ্লিষ্ট। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি জানাব।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৩দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নেবিস্তারিত পড়ুন

তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা

সাতক্ষীরার তালায় দুই দিনব্যাপী বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেবিস্তারিত পড়ুন

  • তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান
  • তালায় মণ্ডপেমণ্ডপে দুর্গোৎসব, মন্দির কমিটির সাথে মতবিনিময়ে জেলা পরিষদের প্রশাসক হাবিব
  • তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হলো মুচলেকা
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা
  • তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক
  • তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা
  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল