শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না; তাদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে বলেও জানান তিনি। এসব দক্ষতা ছাড়া ভবিষ্যৎ বিশ্বের সঙ্গে তাল মেলানো কঠিন হবে বলেও যোগ করেন তিনি। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় কলারোয়ার আল-আমিন ট্রাস্টে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলামবিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন এর দিকনির্দেশনায় শুক্রবার (৯ অক্টোবর) বিকালে পাটকেলঘাটা থানা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা জাসাসের আহ্বায়ক শেখ সামিউল ইসলাম রুবেল ও সদস্য সচিব মো. রায়হান এর নেতৃত্বে মিছিলটি পাটকেলঘাটার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মুকুন্দপুর এমাজিং ক্লাব ও কয়লা প্রগতি সংঘ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলার ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। এতে ৩-২ গোলে জয়লাভ করে মুকুন্দপুর এমাজিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

নিজস্ব প্রতিনিধি: দক্ষতা অর্জনের পর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত করতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ারমেলা। মেলায় ১৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। চাকরিপ্রত্যাশীরা সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেওয়া, সাক্ষাৎকারে অংশগ্রহণ এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। শুক্রবার (৯ অক্টোবর) দিনব্যাপী পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) উদ্যোগে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। জব ফেয়ারে সাসের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির আর্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. মইনুল ইসলাম মইন। জেলা তথ্য অফিসের কর্মকর্তা জাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলন-৫৫০) নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচলনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাট কেটে আঁটি বেধে পানিতে জাগদিয়ে আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রোদে শুকিয়ে সংরক্ষণ করছে কলারোয়ার কৃষকরা। জ্বালানি, বেড়া, মাচা, ও বিভিন্ন কাজে ব্যবহারের পাশাপাশি পাটকাঠি বিক্রি করে বাড়তি আয়ে এর প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। উপজেলার, ঝাপাঘাট, হেলাতলা, দামোদরকাটি, ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে বাড়ির উঠান, সড়কের পাশ ও খোলা জায়গায় সারি সারি করে শুকানো হচ্ছে পাটকাঠি। আর এই পাটকাঠিবিস্তারিত পড়ুন

স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ

একসময় ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দই ছিল গৃহস্থবাড়ির সবচেয়ে বড় প্রতীক্ষা। দূর শহর বা প্রবাস থেকে আসা এক টুকরো চিঠির জন্য আকুল হয়ে বসে থাকত মানুষ। সেই আবেগ ও চিঠির যুগের আবেদন আজ শুধুই স্মৃতি। প্রযুক্তির স্পর্শে স্মার্টফোনের পর্দায় এখন মুহূর্তে পৌঁছে যায় সব বার্তা। ব্যক্তিগত চিঠির আবেগ হারিয়ে ঐতিহ্যবাহী ডাক বিভাগ আজ টিকে থাকার নতুন লড়াই চালাচ্ছে। এমনই এক প্রেক্ষাপটে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, এ খাতে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানান। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন,বিস্তারিত পড়ুন