শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ

একসময় ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দই ছিল গৃহস্থবাড়ির সবচেয়ে বড় প্রতীক্ষা। দূর শহর বা প্রবাস থেকে আসা এক টুকরো চিঠির জন্য আকুল হয়ে বসে থাকত মানুষ। সেই আবেগ ও চিঠির যুগের আবেদন আজ শুধুই স্মৃতি। প্রযুক্তির স্পর্শে স্মার্টফোনের পর্দায় এখন মুহূর্তে পৌঁছে যায় সব বার্তা। ব্যক্তিগত চিঠির আবেগ হারিয়ে ঐতিহ্যবাহী ডাক বিভাগ আজ টিকে থাকার নতুন লড়াই চালাচ্ছে। এমনই এক প্রেক্ষাপটে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, এ খাতে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানান। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন,বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারে গুলি করে হত্যার দায়ে মার্কিন সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড চূড়ান্ত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর টেক্সাসে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার এই সাজা কার্যকর করার কথা রয়েছে। তবে সব বিতর্ককে ছাড়িয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এক অভূতপূর্ব ঘোষণা। তিনি জানিয়েছেন, নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিকবিস্তারিত পড়ুন

বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটর সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বিদ্যুৎ চলে গেলেই রোগীদের সেবা দিতে চিকিৎসক ও নার্সদের নির্ভর করতে হচ্ছে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের ওপর। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে দিনে বহুবার বিদ্যুৎ চলে যায়। প্রতিবারে অন্তত এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত পুরো হাসপাতাল বিদ্যুৎহীন থাকে। পঞ্চাশ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে সাড়াশোরও বেশি এবং জরুরি বিভাগে প্রায় আড়াইশ রোগী সেবা নিতে আসেন। এছাড়া সবসময়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী এবং দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ভোটিংয়ের আওতায় এনেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রযুক্তিভিত্তিক ‘আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেম’ সম্পূর্ণরূপে তৈরি হয়েছে বাংলাদেশে (‘মেড ইন বাংলাদেশ’)। বিশ্বের কাছে সম্পূর্ণ নতুন এই উদ্ভাবন সফলভাবে বাস্তবায়ন করে নজর কেড়েছে বাংলাদেশ। এবার এই প্রযুক্তি ও অভিজ্ঞতা গ্রহণ করতে আগ্রহ দেখাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও শ্রীলঙ্কা। ইসির কর্মকর্তারা জানান, অন্য কোনো দেশ এবিস্তারিত পড়ুন

বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চট্রগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে, এটি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্য হয়েছে। এছাড়া এটি নির্দিষ্ট সময়ের জন্য হয়েছে। এরপরে সেই চুক্তি বাংলাদেশ চাইলে নবায়ন হবে অথবা সেখানেই সেই চুক্তির যবনিকাপাত করবে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাইরের বিনিয়োগ বা আমাদেরবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। চিফ হুইপ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা ছয়টি আসন পেয়েছেন তারা অনেকে অশ্লীল বক্তব্য দেন। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসব অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিৎ। নুরুল ইসলাম মনি বলেন, দেশ যতবার বিপদেবিস্তারিত পড়ুন

মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি

মানব পাচার নির্মূলে নির্ধারিত ন্যূনতম মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ। তবে এ অপরাধ প্রতিরোধে সরকারের উদ্যোগ ও প্রচেষ্টা আগের বছরের তুলনায় বেড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৬ সালের ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) রিপোর্টে এ মূল্যায়ন তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ধাপে (টিয়ার-২) রাখা হয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, ভুটান ও শ্রীলঙ্কাও এ ধাপে রয়েছে। যুক্তরাষ্ট্রেরবিস্তারিত পড়ুন

সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট

শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক বাসিন্দাকে অবৈধ বাংলাদেশি অভিবাসী সন্দেহে আটক ও ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের কাছে এ বিষয়ে জানতে চেয়ে তিনি বলেন, কারও বক্তব্যের ভিত্তিতেই কাউকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানো যায় কি না। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন,বিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারের পক্ষে ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ নাভানেথেম নাভি পিল্লাই। শুক্রবার (০৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। ৮৫ বছর বয়সী পিল্লাই জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে তিনিবিস্তারিত পড়ুন