শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে এয়ারটেল, রিলায়েন্সবিস্তারিত পড়ুন
বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সিনিয়র করেসপন্ডেন্ট সুমন মাহমুদ। তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে যান। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণেবিস্তারিত পড়ুন
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে জামায়াতে যোগ দেওয়া এই রাজনীতিককে। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতেবিস্তারিত পড়ুন
তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে। কিশোররা অস্ত্র নিয়ে, চাপাতি নিয়ে ঘুরবে না। তারা বই-খাতা নিয়ে স্কুলে যাবে, লেখাপড়া করবে, দক্ষ হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে। তারা রোবটিক যুগে প্রবেশ করবে।’ শুক্রবার (২ অক্টোবর) এফডিসিতে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়াবিস্তারিত পড়ুন
দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়সাহেব বাজারে এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রায়সাহেব বাজার পঞ্চায়েত কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। ইশরাক হোসেন বলেন, ‘দলের রাজনৈতিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হয়ে কেউ অপকর্ম করলে তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, ‘দুঃখজনকবিস্তারিত পড়ুন
২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একই বিশ্বকাপে তিনবার মুখোমুখি হতে পারে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে তো বটেই, পরবর্তীতে সুপার সেভেন এবং নকআউট পর্বেও দেখা হতে পারে ভারত ও পাকিস্তানের। বৃহস্পতিবার ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ৭ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার তিনদিন পরই, ১০ অক্টোবর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার সুযোগ পাবে ক্রিকেটবিস্তারিত পড়ুন
বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী ব্যক্তিরা আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ১ অক্টোবর বৃহস্পতিবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে জারি করা একবিস্তারিত পড়ুন
ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের পর দল থেকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি সূত্রে জানা গেছে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সাংগঠনিক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই আটক করে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছিল যে, মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলা প্রতিহত করা হয়েছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। মূলত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের একটি পুরোনো ভিডিওরবিস্তারিত পড়ুন
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার শিবগঞ্জ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় দুটি পৃথক সাংগঠনিক সভায় বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী প্রথমে মোকামতলা মহিলা কলেজে নবগঠিত মোকামতলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সাংগঠনিক সভায় যোগ দেন। পরবর্তীতে তিনি শিবগঞ্জ উপজেলাবিস্তারিত পড়ুন

