শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়েছেন বলে জানান তাঁর সরকারী প্রেস সচিব একেএম নাজমুল হক। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাদের চলাচলে কতটা সুবিধা হয়েছে এবংবিস্তারিত পড়ুন

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ২০ মিনিটে গুলশানের বাসা থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, দিনের শুরুতে তিনি রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ (অপারেশন থিয়েটার) বিভিন্ন বিভাগবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলার কাজ এখন থেকেই শুরু করতে হবে।’ শনিবার রাজধানীর মিরপুর বাংলা কলেজ পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসানবিস্তারিত পড়ুন

কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টের আগুন সম্পুর্ন নির্বাপণ হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এর আগে ৫ জনের লাশ উদ্ধারের খবর জানায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এতে আরও হতাহতের শঙ্কা রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন নেভানো হয়। এর আগে সকাল ৮টার দিকে উখিয়া ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ারবিস্তারিত পড়ুন

ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ

ভারতে সরকার পরিবর্তনে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও অ্যাকটিভিস্ট প্রকাশ রাজ। তবে, তার মতে এই পরিবর্তন বাংলাদেশ বা নেপালের মতো করে নয়, এটি হতে হবে নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে। শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ রাজ বলেন, আমরা সরকারের পতন চাই। আমরা এই দেশে গণতান্ত্রিকভাবেই তাদের পতন ঘটাবো। তিনি আরও বলেন, আমরা নেপাল নই। এটা বাংলাদেশও নয়। আমাদের আমবেড়কার আছে, আমাদের গান্ধী আছে। আমাদের ভগত সিং আছে।বিস্তারিত পড়ুন