সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, অক্টোবর ১২, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালী পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করা হয়। দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে এ সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃবিস্তারিত পড়ুন

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে জাপা চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সোমবার (১২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে একদল ব্যক্তি উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। দেশব্যাপী একযোগে এই কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরাতেও এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। “স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সাতক্ষীরার বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শহরের খুলনা রোড মোড়, বিনেরপোতা, মেডিকেল কলেজ এলাকা ও বাইপাস সড়কসহ জেলার বিভিন্ন স্থানে দিন-রাত তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের দাবি, এসব অভিযানে গত ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ১৪৮টি যানবাহন আটক করা হয়েছে। এ ছাড়া চোর ও চোরাকারবারির অভিযোগে ২০ জন এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারেএমন অভিযোগে ৪৮বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহত স্কুল শিক্ষিকা শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো: জালালউদ্দীনের মেয়ে। সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান , স্বামী আব্দুল মজিদের বাইকে শামীমা বাবার বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে আসছিলেন। পথিমধ্যে মোল্যা বাড়ির মোড়বিস্তারিত পড়ুন

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমার সাধুর পিতা আনন্দ কুমার সাধু (৯৫) মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সদস্যবৃন্দ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়রবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে উপ-শহরে র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাবিস্তারিত পড়ুন

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিভিন্ন এয়ারলাইন্স। শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ তিন পথে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত এসব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে এয়ারলাইন্সগুলো। এর মধ্যে তারা আরও ফ্লাইট বাতিল ঘোষণা করলে তখনই তা জানানো হবে। ইতোমধ্যে বাতিল হওয়া ফ্লাইটগুলোর পাঁচবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের সঙ্গে নিবিড় সমন্বয় করে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। রবিবার জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান চিফ হুইপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সামগ্রিকবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমীর। একই সঙ্গে বিনিয়োগ বাড়াতে চীন, জাপান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে বহুমুখী উৎস থেকে অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্ধ কলকারখানা চালু করা,বিস্তারিত পড়ুন