বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর, ধুলিহর, ফিংড়ী) প্রেস ক্লাবের নতুন সদস্যপদের ফরম বিতরণ শুরু হয়েছে। ফরম সংগ্রহকে কেন্দ্র করে সাংবাদিক ও আগ্রহী আবেদনকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। “নির্ভীক কলম সৈনিকদের প্রতিষ্ঠান”—এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত বি.ডি.এফ প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ২ অক্টোবর সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর থেকে নতুন সদস্যপদের ফরম বিতরণবিস্তারিত পড়ুন
তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

মানবাধিকার, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়াতে খুলনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ৫ থেকে ৭ অক্টোবর খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০ জেলা থেকে তরুণরা অংশ নেন। প্রশিক্ষণে মানবাধিকার, নাগরিক ও রাজনৈতিক অধিকার, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, বাংলাদেশের সংবিধান, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশিবিস্তারিত পড়ুন
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে বুধবার কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত নৃত্য ও অভিনয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের খ বিভাগে প্রথম হয়েছে অরনা জামান। সে বিডি নিউজ ও ইউনিসেফ পরিচালিত শিশুদের সংবাদ প্রতিষ্ঠান হ্যালো’র শিশু সাংবাদিক। সে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার ছোট বোন অনন্যা জামান প্রাথমিক ও কিন্ডারগার্টেন পর্যায়ে অভিনয় প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছে। তাদের মা রিজিয়া খাতুনবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকালে ইউনিয়নের কিষান মজদূর ইউনাইটেড অ্যাকাডেমি হাইস্কুল মাঠে এ সেবার উদ্বোধন করেন সমাজসেবক আমিরুল ইসলাম খোকন মোল্লা। উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে অ্যাম্বুলেন্স নিয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমিরুল ইসলাম খোকন মোল্লা। উদ্যোক্তা আমিরুল ইসলাম খোকন মোল্লা বলেন, কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দারা জরুরি প্রয়োজনে কোনো ভাড়াবিস্তারিত পড়ুন
ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণ ও পরিচয় মানুষের অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।’ তিনি আরও বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসববিস্তারিত পড়ুন
১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বোয়িংনির্ভর বিমানের বহরে এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো। বুধবার (৭ অক্টোবর) রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে গতকাল বুধবার রাতে এ চুক্তি সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ারবিস্তারিত পড়ুন

