বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া জলবায়ু বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ৭৪.৯ শতাংশ মানুষ বর্তমানে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‘অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশলপত্র ২০২১’ গ্রহণের পাঁচ বছর পেরিয়ে গেলেও এর অঙ্গীকার ও সুফল বস্তিবাসীদের দৈনন্দিন জীবনে পৌঁছায়নি। ফলে বাস্তুচ্যুত পরিবারগুলো নিরাপদ আবাস, পর্যাপ্ত খাবার, নিয়মিত কর্মসংস্থান এবং সরকারি সামাজিক সুরক্ষা ভাতা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায়বিস্তারিত পড়ুন
দেবহাটায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, হাসপাতালে দ্বিতীয় দফা হামলায় যুবক নিহত

ফারুক রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে ওহিদুজ্জামান শামীম (২৩)নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। সে পেশায় একজন দিনমজুর ছিলেন। মঙ্গলবার দুপুরে প্রথম দফায় মারধরের পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত ওহিদুজ্জামান শামীম দেবহাটা উপজেলার ছোটশান্তা গ্রামের শামসুর রহমানের ছেলে। স্থানীয়বিস্তারিত পড়ুন
শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গত সোমবার (১২ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে শিক্ষা বিভাগ। বিদ্যালয়টির নাম ১৭৫ নং দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অগ্নিকাণ্ডে দুটি প্রজেক্টর, একটি ল্যাপটপ, তিনটি সাউন্ড বক্স, একটি টেলিভিশন, দুটি টেবিল ফ্যান, দুটি রাউটার, একটি মেগাফোনসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামবিস্তারিত পড়ুন
কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপের জন্য সরকারি বরাদ্দ ও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাজী আলাউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবাদুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রণজিৎ সরকার, সাধারণ সম্পাদক ডা.বিস্তারিত পড়ুন
প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহ খুলনা অঞ্চলে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষক। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধুই সবুজের সমারোহ। যতদূর চোখ যায়, দেখা মেলে সোনালি আভার সবুজ ধানখেত। মৃদু বাতাসে দুলছে আমন ধানের শীষ। দূরে সারি সারি গাছপালা আর মাঝখানে গ্রামীণ জনপদ মিলে প্রকৃতির অপার সৌন্দর্যে সেজে উঠেছে সাতক্ষীরার গ্রামবাংলা। অনুক‚ল আবহাওয়া ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে এবার আমন ধানের বাম্পার ফলনের আশাবিস্তারিত পড়ুন
অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই। তবে অপরাধ দমনে গিয়ে পুলিশ হামলার শিকার হলেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপারেশন ক্লিন হার্টের আদলে কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদেরবিস্তারিত পড়ুন
এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদের ব্যক্তিগত গৃহশিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছে। শহরের কোনো শিশু যখন সহজেই এআই চ্যাটবট ব্যবহার করে জটিল অংক বা ইংরেজির কঠিন পাঠ বুঝে নিচ্ছে, তখন গ্রামের সিংহভাগ শিশুর কাছে এই প্রযুক্তি এখনো অচেনা এক স্বপ্ন। প্রযুক্তি ব্যবহারের সুযোগে তৈরি হওয়া এই ডিজিটাল বৈষম্য শিক্ষার মান ও ভবিষ্যৎ সুযোগের ক্ষেত্রে বড় ধরনের ব্যবধান তৈরি করছে। সম্প্রতি মাঠ পর্যায়ে পরিচালিত এক বিশেষ জরিপেবিস্তারিত পড়ুন
নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। দেশের বিভিন্ন জেলায় খুচরা দোকানে ঘুরেও সিলিন্ডার পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। আর কোথাও পাওয়া গেলেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি। এরই মধ্যে কমিশন বৃদ্ধিসহ নানা দাবিতে আগামী বৃহস্পতি ও শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে সংকট ও বাজারে অস্থিরতা আরও চরমে পৌঁছানোর আশঙ্কা দেখা দিয়েছে। গত ৪ অক্টোবরবিস্তারিত পড়ুন
ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট করে পণ্যের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এলপিজি ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোর দাবিসহ বিভিন্ন প্রতিবাদে ১৫ ও ১৬ অক্টোবর (বৃহস্পতি ও শুক্রবার) দেশ জুড়ে দুইদিন এলপিজিবিস্তারিত পড়ুন
চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের

চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঋণনির্ভর অর্থায়ন থেকে বেরিয়ে যৌথ বিনিয়োগ ও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে অর্থায়নের ধরন পরিবর্তন নিয়ে আলোচনা করেছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে চীনের এক্সিম ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বিদ্যমানবিস্তারিত পড়ুন

