মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত গত আট মাসে বিশ্বের ১০৯টি দেশে পাড়ি জমিয়েছেন প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী। একই সময়ে প্রবাসী কর্মীদের পাঠানো আয়ে নতুন উন্মাদনা তৈরি হয়েছে, যার মাধ্যমে দেশে এসেছে প্রায় ২৫ দশমিক ৭৪ বিলিয়ন (২,৫৭৩ কোটি ৯১ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যানুযায়ী,বিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মুহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববরেণ্য ও সর্বজনশ্রদ্ধেয়বিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করছে। কেউ ইলেকট্রনিকস ও যন্ত্রপাতি, কেউ গাড়ি ও শিল্পের যন্ত্রাংশ, আবার কেউ জ্বালানি, রাসায়নিক ও কৃষিপণ্য সরবরাহ করে বাজার বিস্তৃত করছে। বিপরীতে, বড় অভ্যন্তরীণ বাজার, তরুণ শ্রমশক্তি ও রপ্তানিমুখী শিল্প থাকা সত্ত্বেও থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের উপস্থিতি তুলনামূলকভাবে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। থাইল্যান্ডের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটির মোটবিস্তারিত পড়ুন

এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বছরের পর বছর অপেক্ষার কালক্ষেপণ থেকে মুক্তি দিতে বড় ধরনের প্রশাসনিক ও কৌশলগত পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে সরকার। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, ফেল করা শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ মাত্র ১৫ দিনের মাথায় ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষেবিস্তারিত পড়ুন

পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য

টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পুলিশি পাহারায় ক্যাম্পাস থেকে তাকে বের করে আনা হয়। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দেন শিক্ষার্থীরা। ভিসিকে উদ্ধারের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম উপস্থিত ছিলেন। এ সময় ভিসির সঙ্গে অবরুদ্ধ থাকা অন্যরাও মুক্ত হন। গত সোমবার (১২বিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পর সেখানকার রাজনৈতিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে প্রাদেশিক সরকারের সাবেক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, জাতীয় পরিষদের সদস্য জুনাইদ আকবর এবং স্পিকার বাবর সলিম সোয়াতিসহ পিটিআইয়ের বেশ কয়েকজন শীর্ষপর্যায়ের রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করে হেফাজতে রাখা হয়েছে। গতকাল সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।বিস্তারিত পড়ুন

সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর ফ্লাইট চলাচল স্থগিত হয়ে যাওয়ায় কয়েক হাজার সৌদি প্রবাসী কর্মী বাংলাদেশে আটকে পড়েছেন। আকস্মিক ফ্লাইট বাতিলের কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পেরে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। এই সংকটে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়ে নিরাপদে কর্মস্থলে ফেরাতে সৌদি সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রামরুবিস্তারিত পড়ুন

ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হলেও শান্ত ও সম্পূর্ণ সুস্থ রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওই অপ্রীতিকর ঘটনার কোনো নেতিবাচক প্রভাব তাঁর শারীরিক বা মানসিক অবস্থায় পড়েনি বলে নিশ্চিত করেছেন তাঁর সফরসঙ্গী লামিয়া মোর্শেদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বারতায় লামিয়া মোর্শেদ জানান, বিমানবন্দরে সেই বর্বর ও আক্রমণাত্মক ঘটনার ঠিক কয়েকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তার দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শেখ আজহার হোসেনের অসুস্থতার খবরেবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় শহরের পোস্ট অফিস মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক সুরেশ পান্ডের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উদীচী সাতক্ষীরার উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, স্বদেশের মাধব দত্ত, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিতবিস্তারিত পড়ুন