মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরবর্তীতে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা

তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমর্শালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অধ্যাপক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি উপস্থাপন করেন উত্তরণের গার্ডেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শফিউজ্জামান রনি। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল সরদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন
সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডভোকেট এএফএম এন্তাজ আলীর স্ত্রী এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন ও সদস্য মেহেদী আলী সুজয়ের মা নাদিরা আলী (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা স্টেডিয়ামসংলগ্ন শিশুপার্কে প্রথম জানাজা এবং দেবহাটার হীরারচক গ্রামে দ্বিতীয় জানাজা শেষেবিস্তারিত পড়ুন
তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ১২ টায় এ উপলক্ষে তালা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাঁটে দিবসটি উৎযাপন করা হয়। তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও দৈনিক রানার তালা প্রতিনিধি কে এম শাহীনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিশিষ্ট সমাজ সেবক মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন
কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : তুরস্কে অনুষ্ঠিতব্য কপ৩১-কে সামনে রেখে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই পদযাত্রার আয়োজন করে। সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ ও পক্ষগুলোকে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। বৈশ্বিক উষ্ণায়নে সবচেয়ে কম ভূমিকাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: অভিজ্ঞতার কথা শোনা হোক: বাস্বত কন্ঠস্বর, বাস্তব পরিবর্তন’ এই স্লোগানকে সামনে রেখে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুল হাসান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন

