বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বর্ষাকালে শ্রেণিকক্ষের ভেতরে পানি জমে থাকায় শিক্ষার্থীদের পাঠদানে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন প্রধান শিক্ষক। ৬ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. বিলকিস জাহান এসব সমস্যার কথা তুলে ধরেন। আবেদন সূত্রে জানা যায়, ১৯৪৫বিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীর ২০২৫-২০২৭ চক্রের কার্যক্রম যথক্রমে নড়াইল জেলার লোহাগড়া ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় চলমান রয়েছে। এ কর্মসূচীর আওতায় সর্বমোট ৪১৯৮ জন দুঃস্থ মহিলা কার্ডধারী জীবন দক্ষতা উন্নয়ন ও আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পাচ্ছেন। চলমান এই প্রশিক্ষণ দক্ষ ১২ জন কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষকবৃন্দ জুন-আগষ্ট কোয়ার্টারে সংস্থার পক্ষে যথাক্রমে ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিস্কার পরিচ্ছন্নতা, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, রোগ ও শিশুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করার প্রতিবাদে এবং চোর সাহাজান, বাবু এবং দিপুর বিচারের দাবিতে এলাকা বাসির আয়োজনে তুজুলপুর বাজারে মঙ্গলবার বিকালে মানববন্ধন হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তুজুলপুর বাজার জামে মসজিদের সভাপতি সেলিম হোসেন। বাজার কমিটির সভাপতি হাফেজ আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পিন্টু, বাবলুর রহমান মহুরি, আলম মোল্লা, ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি গিয়াস উদ্দিন প্রমূখ। বক্তব্যে তারা বলেনবিস্তারিত পড়ুন

ডা. বাবলা আহবায়ক, শাহীন সদস্য সচিব

শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন

সাতক্ষীরা শহরে ছুরিকাঘাতে নিহত জাকারিয়া খান হত্যার বিচার নিশ্চিত ও তা বাস্তবায়নের দাবিতে ৩৮টি অরাজনৈতিক সংগঠনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক আলোচনা সভা থেকে এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা জাকারিয়া হত্যার সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর ৫ অক্টোবর ২০২৬ অবাদ,সুষ্ঠু ও স্বচ্ছতার মধ্য দিয়ে আবাদের হাট বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আবাদের হাট বাজার কমিটির ২০২৬ সালের ত্রি-বার্ষিক নির্বাচনের ১৭টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এরমধ্যে ৩৪জন প্যানেল প্রার্থী এবং ৬ জন স্বতন্ত্র প্রার্থী ছিল। নারী ভোটারসহ মোট ৬০২ জন ভোটারের মধ্যে ৫৫৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। স্বতন্ত্র প্রার্থীসহ মোট দুটি প্যানেলে জোর প্রতিদ্বন্দিতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন

সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র জাকারিয়া খানকে হত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) শোকাহত পরিবার ও সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ এক প্রতিবাদ মিছিল করেছে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমার ভাইয়ের হত্যাকারীর, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে এই স্লোগানে শহর ব্যাপি প্রকম্পিত করে তোলে সাধারণ ছাত্র জনতা। উল্লেখ্য জাকারিয়া খানকে ২ অক্টোবর রাত ১১টাবিস্তারিত পড়ুন

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে। তিনি বলেন, ‘প্রত্যেক শিশুর মধ্যেই অপার সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভা বিকাশে শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে হবে।’ শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যেবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার সুযোগ দিচ্ছে ইতালি। কৃষি, পর্যটন ও নির্মাণসহ বিভিন্ন খাতে কর্মী নিয়োগে নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে দেশটির সরকার। ইতালিতে বিদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা দেওয়ার সরকারি কোটা ব্যবস্থা ‘দেক্রেতো ফ্লুসি’ নামে পরিচিত। এ ব্যবস্থার আওতায় ২০২৭ সালের জন্য বিদেশি কর্মী প্রবেশের কোটা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি ইতালির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ওবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে। দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান দিল্লিকে জানাতেই দীনেশ ত্রিবেদীর এই সফর। সোমবার রাতে ঢাকা থেকে বিমানেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রেস উইং জানায়, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে প্রধানমন্ত্রী ঠিক কবে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন।বিস্তারিত পড়ুন