মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ৯ বছর পর ৫ অক্টোবর ২০২৬ অবাদ,সুষ্ঠু ও স্বচ্ছতার মধ্য দিয়ে আবাদের হাট বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আবাদের হাট বাজার কমিটির ২০২৬ সালের ত্রি-বার্ষিক নির্বাচনের ১৭টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এরমধ্যে ৩৪জন প্যানেল প্রার্থী এবং ৬ জন স্বতন্ত্র প্রার্থী ছিল। নারী ভোটারসহ মোট ৬০২ জন ভোটারের মধ্যে ৫৫৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। স্বতন্ত্র প্রার্থীসহ মোট দুটি প্যানেলে জোর প্রতিদ্বন্দিতা করছেন। একটি হলো আলহাজ্ব আব্দুল গফফার ও এস এম আজিমল্লাহ (ময়না) প্যানেল এবং আলহাজ্ব মো: আকরাম ও মো:আব্দুল মজিদ প্যানেল।প্রতিটি প্যানেলে ১৭ জন প্রার্থী ও ৬ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আব্দুল গাফফার-আজিমুল্লাহ প্যানেলে ১০ জন,আকরাম-মজিদ প্যানেলে ৩জন এবং স্বতন্ত্র দুজন প্রার্থী বিজয় লাভ করেছেন।
জোর প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচনে সভাপতি পদে প্যানেল প্রার্থী মো: আব্দুল গফফার (বাস প্রতীক)৩৪৭ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আকরাম হোসেন (মোটরসাইকেল প্রতিক) পেয়েছে ১৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম( ডালিম প্রতিক) ২৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর রহমান (বই প্রতীক)পেয়েছে ৯৬ ভোট। সহ-সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম(কলম প্রতীক) ২৬১ ভোট ও মোঃ শামসুর রহমান (হরিনপ্রতীক) ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ (উড়োজাহাজ প্রতীক) ৩৪৩ ভোট,জালাল উদ্দিন (টেবিল ফ্যান প্রতীক) ২৭৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান মিলন (হাতির প্রতীক) ২৮০ ভোট,সহ সাংগঠনিক সম্পাদক পদে সবুজ হোসেন (চেয়ার প্রতীক) ৪৫৬ ভোট, কোষাধ্যক্ষ পদে আমিনুল এহসান (ব্যাড প্রতীক) ২৭৫ ভোট, দপ্তর সম্পাদক পদে তৌহিদুর ইসলাম (মোরগ প্রতীক) ৩৫১ ভোট, প্রচার সম্পাদক পদে আব্দুস সামাদ মিন্টু (মাইক প্রতীক) ৩১২ ভোট, ধর্ম বিষয়ক সম্পাদক পদে খলিলুর রহমান (ঘুড়ি প্রতীক) ৩৪৭ ভোট, ক্রিড়া সম্পাদক পদে মামুনুর রহমান (আনারস প্রতিক) ৩২২ভোট এবং কার্যকরী সদস্য পদে আমিরুল ইসলাম (কেটলি প্রতীক) ৩৫৪ ভোট,সালাউদ্দিন (হাস প্রতীক) ২৮৩ ভোট, শাহাজান আলী (বাইসাইকেল প্রতিক)২৬১ ভোট ও মনিরুল ইসলাম (টেবেল প্রতীক) ২৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সুষ্ঠু ও জবাবদিহিমূলক নির্বাচনের প্রত্যয় নিয়ে ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি একটি একটি জাঁকজমকপূর্ণ নির্বাচনের আয়োজন করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ৫ নং শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম সহ মোট ১১ জন সদস্যের কমিটি অবাদ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন।
সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন চলে।নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন ছিল।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ৫ নং শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম নির্বাচনের ফলাফল ঘোষণা দেওয়ার পরে জানান,আমরা অবাদ,সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে পেরেছি ।কোন দুর্নীতি ও বিশৃঙ্খলা হয়নি।স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। প্রত্যেক প্রার্থী তাদের যোগ্যতা ও জনসমর্থন অনুযায়ী নিশ্চিত ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে বিজয় লাভ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী