মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বর্ষাকালে শ্রেণিকক্ষের ভেতরে পানি জমে থাকায় শিক্ষার্থীদের পাঠদানে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন প্রধান শিক্ষক। ৬ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. বিলকিস জাহান এসব সমস্যার কথা তুলে ধরেন। আবেদন সূত্রে জানা যায়, ১৯৪৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে নির্মিত বিদ্যালয়ের ভবনে দুটি কক্ষ রয়েছে। এর একটি অফিস কক্ষ এবং অন্যটি শ্রেণিকক্ষ। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ২০৫। শিক্ষার্থীদের পাঠদানের জন্য ২০২০ সালে ‘ইমার্জেন্সি ইন এডুকেশন’ বরাদ্দ থেকে তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়। প্রধান শিক্ষক আবেদনে উল্লেখ করেন, বর্তমানে টিনশেড শ্রেণিকক্ষগুলোর অবস্থা খুবই নাজুক। গরমের সময় টিনের চালে প্রচণ্ড গরম হয়। বর্ষাকালে শ্রেণিকক্ষের ভেতরে প্রায় এক ফুট পানি জমে থাকে। কখনো কখনো জমে থাকা পানিতে সাপ ও ব্যাঙও দেখা যায়।
পানি জমে থাকায় বিদ্যালয়ের আসবাব ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণেও সমস্যা হচ্ছে। এতে স্বাভাবিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, কোমলমতি শিক্ষার্থীদের কার্যকর পাঠদানের স্বার্থে বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন এবং নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। প্রধান শিক্ষক মোছা. বিলকিস জাহান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন ও নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি এই চারটিবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল