Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। ফেরদৌসীর পদত্যাগের পর তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সংসদ সচিববিস্তারিত পড়ুন
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান স্পিকার। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্পিকার হাফিজ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসীবিস্তারিত পড়ুন
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সাতক্ষীরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্রুত কার্যক্রম চালু, উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুনর্বাসন, সুন্দরবন টেক্সটাইল মিলস চালু এবং সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় ও দুস্থ ভূমিহীনদের বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতিরবিস্তারিত পড়ুন
সিডোর আয়োজনে
সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের ‘সিডো’ কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সেলাই মেশিনগুলো হস্তান্তর করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকা। সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপন ভাই ও বোন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি প্রবাসী ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৩ বছর) ও ছেলে সানজাদুল ইসলাম (১৬ মাস)। জালালাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ডিএম আফতাবুজ্জামান জানান, শিশু দুটির পিতা সৌদি আরব প্রবাসী। ঘটনার সময় শিশু দুটি ঘরের মধ্যে খেলা করছিলো। তাদের মাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান ৮০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ওই বাইসাইকেল বিতরণ করা হয়। ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম ও দ্বিতীয় রোলধারী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শ্রেনীপ্রতি ২টি করে মোট ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু

দু’বছর বন্ধ থাকার পর সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌরসভারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়কবিস্তারিত পড়ুন
তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছ কাটার ঘটনায় সরেজমিনে জমি ও রাস্তার সীমানা মাপজোক করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে উপজেলা সার্ভেয়ার মিরাজ হোসেন ঘটনাস্থলে গিয়ে রাস্তা ও জমির সীমানা মাপজোক করেন। এ সময় বেশ কয়েকটি গাছ রাস্তার জায়গার মধ্যে পড়েছে বলে প্রাথমিকভাবে দেখা যায়। কয়েকটি গাছের অংশও রাস্তার জায়গায় পড়েছে। এর আগে ওই এলাকায় প্রায় ২৫টি মেহগনি গাছবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ৩৬তম প্রবীণ দিবস উদযাপন ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় এর আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলনে সকাল ১০ সময় অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সমাজ সেবা অফিসার এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। জেলা সমাজ সেবা অফিসের অতিরিক্ত ডিডি রোকনুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

