বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই। তবে অপরাধ দমনে গিয়ে পুলিশ হামলার শিকার হলেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অপারেশন ক্লিন হার্টের আদলে কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই।’

খুলনায় রাতে চলাচলের সময় পুলিশ সদস্যরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন—এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, জানতে চাইলে তিনি বলেন, অপরাধ দমনে গিয়ে পুলিশ হামলার শিকার হওয়া নতুন কোনো ঘটনা নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

আসামি গ্রেপ্তারে বাধা দেওয়া বা আসামিকে পালাতে সহায়তা করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন, ডিসেম্বরে নাশকতার আশঙ্কা এবং বিরোধী দলের আন্দোলন—সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সকল বিষয়ে দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নাই।’

একই রকম সংবাদ সমূহ

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটবিস্তারিত পড়ুন

  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ