শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকালে কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আবির হোসেনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহানুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্ত, কেরালকাতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিফাত, ৪ নম্বর লাঙ্গলঝাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজাহিদ, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অংকুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি কলারোয়া সরকারি কলেজ বাসস্ট্যান্ড থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতাকর্মীরা নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation for Urban Populations—WSUP Bangladesh)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় কলারোয়া সরকারি জি.কে.এম.কে. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সুপেয় পানির পয়েন্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পৌরসভার কর্মকর্তাদের অংশগ্রহণে ডিজিটাল পানির বিলিং ব্যবস্থা বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুল ইসলাম। পানির পয়েন্ট উদ্বোধন অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বাজার চিত্র-ভিত্তিক মূল্য নির্ধারণ, লাভ-ক্ষতির হিসাব, বিপণন ও বিক্রয় কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (ডব্লিউএসইউপি) বাংলাদেশের উদ্যোগে “Enhancing Community Water Resilience for Low Income Communities in Three Cities of Bangladesh” প্রকল্পের আওতায় এবং দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের (TCCF) সহায়তায় এবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ ( Training of Trainers – ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ পানি ব্যবহার, পানি সংরক্ষণ, পানির অপচয় রোধ,জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা এবং ছাত্র ছাত্রীদের ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষায় শিক্ষকদের ভুমিকা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে কলারোয়া উন্নয়ন পরিষদ হল রুমে দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Training of Trainers – ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ পানি ব্যবহার, পানি সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনায় কমিউনিটি লিডারদের নেতৃতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে কলারোয়া উন্নয়ন পরিষদ হল রুমে দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation forবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘ওয়ার্ড সভানেত্রী ও সেক্রেটারি শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) কলারোয়াস্থ আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এই শিক্ষা শিবির সম্পন্ন হয়। ‘সৎ ও দক্ষ জনশক্তি তৈরি করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন’- এই লক্ষ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত নারী নেত্রী ও দায়িত্বশীলা এই আয়োজনে অংশ নেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও ডেমো সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) কলারোয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারুইপাড়া কমিউনিটিতে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (WSUP) বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “Enhancing Community Water Resilience for Low-income Communities in Three Cities of Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রকল্পটি The Coca-Cola Foundation (TCCF)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কলারোয়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে “Enhancing Community Water Resilience for Low-income Communities in Three Cities of Bangladesh” শীর্ষক TCCF প্রকল্পের অর্থায়নে কর্মশালাটির আয়োজন করে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (WSUP) বাংলাদেশ। কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি ব্যবহার, পানি সংরক্ষণ এবং দায়িত্বশীল পানি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা নিজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা

কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাতে কলারোয়ায় কথিত শেখ হাসিনা গাড়ি বহর হামলা মামলায় বেকসুর খালাসপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দ অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুলকে প্রাণঢালা শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন। সাবেক এমপি হাবিবের কলারোয়াস্থ বাড়িতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল দীর্ঘ আইনিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শ্রীপতিপুরে ইউপি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম, প্রাক্তন ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রকিব মোল্লা, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কনসালটেন্ট রবিউল ইসলামবিস্তারিত পড়ুন