বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Training of Trainers – ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ পানি ব্যবহার, পানি সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনায় কমিউনিটি লিডারদের নেতৃতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে কলারোয়া উন্নয়ন পরিষদ হল রুমে দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation for Urban Populations—WSUP) Bangladesh-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তুষার কান্তি দাস, পৌর নির্বাহী কর্মকর্তা, কলারোয়া পৌরসভা। প্রশিক্ষণটি পরিচালনায় সহযোগিতা করেন জনাব আসাদুল্লাহ, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, কলারোয়া উপজেলা এবং মুফতি খাইরুল ইসলাম, পেশ ইমাম, কলারোয়া মডেল মসজিদ।

প্রধান অতিথি জনাব আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “নিরাপদ পানি সংরক্ষণ ও সঠিক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি সময়ের দাবি। এ ক্ষেত্রে খতিব ও ইমামরা সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পানি অপচয় রোধ এবং নিরাপদ পানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।”

দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পানি সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃষ্টির পানি সংরক্ষণ, পানি নিরাপত্তা এবং টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক ও অংশগ্রহণমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি জুমার খুতবা, ধর্মীয় আলোচনা এবং সামাজিক প্রচারণার মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নিরাপদ পানি ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যকর কৌশল তুলে ধরা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় এসব বার্তা প্রচারের মাধ্যমে নিরাপদ পানি ব্যবহারে ইতিবাচক আচরণগত পরিবর্তন এবং পানি সংরক্ষণে জনসচেতনতা জোরদারে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা