বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওসাপ (WSUP) বাংলাদেশ এর অর্থায়নে

কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation for Urban Populations)-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় বুধবার ওই দুই হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তাতুষার কান্তি দাস, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম সহরাওয়ার্দী, পৌরসভা কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম।

এছাড়া স্কুল দুটির শিক্ষক, অভিবাভক এবং ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস বক্তব্যে বলেন, “নিরাপদ পানি সংরক্ষণ ও সঠিক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি সময়ের দাবি। এ ক্ষেত্রে শিক্ষক সমাজ সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সবার বিশেষত ছাত্র ছাত্রীদের পানি অপচয় রোধ এবং নিরাপদ পানি ব্যবহারে সচেতন হতে হবে। তিনি স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করে দেয়ায় ওসাপ বাংলাদেশ কে ধন্যবাদ দেন এবং শিক্ষক, ছাত্র ছাত্রীদের ওয়াটার পয়েন্ট এর রক্ষণাবেক্ষণ এর উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং ওসাপ প্রতিনিধিদের নিয়ে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল এবং কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে মোট ৯টি সুপেয় পানির ওয়াটার পয়েন্ট এর উদ্বোধন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত