সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বাজার চিত্র-ভিত্তিক মূল্য নির্ধারণ, লাভ-ক্ষতির হিসাব, বিপণন ও বিক্রয় কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (ডব্লিউএসইউপি) বাংলাদেশের উদ্যোগে “Enhancing Community Water Resilience for Low Income Communities in Three Cities of Bangladesh” প্রকল্পের আওতায় এবং দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের (TCCF) সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতের সঙ্গে তরুণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে স্যানিটারি ন্যাপকিনের সহজলভ্যতা বাড়ানো। অংশগ্রহণকারীদের সম্ভাব্য গ্রাহক নির্বাচন, স্থানীয় বাজার বিশ্লেষণ এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরির বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ এলাকায় ন্যাপকিন বিক্রির জন্য কর্মপরিকল্পনা তৈরির সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার এবং কলারোয়া পৌরসভার প্রশাসক জনাব আরিফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাকে গোপন এবং লজ্জার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এ উদ্যোগ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি মাসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন