সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ ( Training of Trainers – ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ পানি ব্যবহার, পানি সংরক্ষণ, পানির অপচয় রোধ,জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা এবং ছাত্র ছাত্রীদের ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষায় শিক্ষকদের ভুমিকা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে কলারোয়া উন্নয়ন পরিষদ হল রুমে দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (Water & Sanitation for Urban Populations—WSUP) Bangladesh-এর উদ্যোগে এবং কলারোয়া পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষার কান্তি দাস, পৌর নির্বাহী কর্মকর্তা, কলারোয়া পৌরসভা। এ ছাড়া উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কলারোয়া, সাতক্ষীরা।

প্রধান অতিথি আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “নিরাপদ পানি সংরক্ষণ ও সঠিক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি সময়ের দাবি। এ ক্ষেত্রে শিক্ষক সমাজ সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সবার বিশেষত ছাত্র ছাত্রীদের পানি অপচয় রোধ এবং নিরাপদ পানি ব্যবহারে সচেতন হতে হবে। সেই সাথে পানির বিকল্প নিরাপদ উৎস যেমন নদী, খাল, পুকুরের পানি ট্রিট্মেন্ট করে পানের উপযোগী করা যায় কিনা তাও বিবেচনায় নিতে হবে।”
দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পানি সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সঠিকভাবে হাত ধোয়ার কৌশল, মাসিক স্বাস্থ্যবিধি,পানি নিরাপত্তা এবং টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক ও অংশগ্রহণমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি শ্রেণীকক্ষ এবং সামাজিক প্রচারণার মাধ্যমে স্কুল ও কমিউনিটি পর্যায়ে নিরাপদ পানি ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যকর কৌশল তুলে ধরা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ নিজ স্কুলে এসব বার্তা প্রচারের মাধ্যমে নিরাপদ পানি ব্যবহারে ইতিবাচক আচরণগত পরিবর্তন এবং পানি সংরক্ষণে ছাত্র ছাত্রীদের সচেতনতা জোরদারে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন